মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় অগ্নিকাণ্ডে নিউমার্কেট সংলগ্ন মার্কেটের ১০ দোকান পুড়ে ছাই

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
খুলনা নগরীর নিউমার্কেটের পাশে বায়তুন নূর শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড। ছবি: প্রতিনিধি

খুলনা নগরীর নিউমার্কেটের পাশে বায়তুন নূর শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। সোমবার (রাত ১১টা) দিকে কমপ্লেক্সটির নিচতলায় এ আগুনের সূত্রপাত হয়।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এমডি আব্দুল মালেক জানান, নিচতলার একটি মোবাইল ফোন বিক্রির দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথমে একটি মোবাইল ফোনের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি নিরাপত্তাকর্মীকে জানালে অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। রাত সোয়া ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বেশ কয়েকটি মোবাইল ফোনের দোকানসহ মোট ১০টি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X