
খুলনায় একাধিক মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী সজল আকনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। রবিবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে মহানগরের লবণচরা থানার সুইচগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া সজল আকন লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার বাসিন্দা এবং হারুন আকনের ছেলে।
র্যাব-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সজলের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ নানা অপরাধের অভিযোগে চারটি মামলা বিচারাধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে সজল লবণচরা সুইচগেট সংলগ্ন ওসমান মালের ‘হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এর সামনে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সজল আকনকে সংশ্লিষ্ট লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন