মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল আবছার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পোড়াদহ জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির সূত্র ধরে জানা যায়, ওই যুবকের বাড়ি চট্টগ্রাম। তিনি চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিল লাইন রেলগেট ক্রস করার সময় ঈদের জন্য নির্মাণাধীন প্যান্ডেলের উপর কাজ করার সময় ডেকোরেটরের একজন শ্রমিক ট্রেনের ছাদে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি স্থানীয়দের জানালে তারা রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেন থামলে ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বুকে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। মরদেহের পকেটের মধ্যে জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সাধনপুর এলাকায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে আসার সময় রাজবাড়ি স্টেশন পার হয়ে ছোট ছোট ব্রিজ রয়েছে। ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X