মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাগুরায় মহিষ জবাই নিয়ে সংঘর্ষ, আহত ৫,আটক ২

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

মাগুরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে মহিষ জবাই করে মাংস বিক্রির ঘোষণা দিতে গিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ দুজনকে আটক করেছে।

বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। আহতদের নড়াইলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, মহিষ জবাই করে ঈদুল ফিতরের জন্য মাংস বিক্রি করতে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল। এতে বিরোধী পক্ষ প্রতিবাদ জানালে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায় এবং কিছু বাড়িঘরও ভাঙচুরের শিকার হয়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদে মহিষ জবাই ও বিক্রির ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে মসজিদের মোয়াজ্জেন আইয়ুব হোসেন বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে সেলিম হোসেন মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

ঘটনাস্থল থেকে সাব্বির (২৫) ও রিয়াজ হোসেন (২৫) নামে দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X