মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মহম্মদপুরে দুর্ধর্ষ চুরি, ৮ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৩:২০ পিএম
মহম্মদপুরে দুর্ধর্ষ চুরি, ৮ লাখ টাকার ক্ষতি

মাগুরা মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের আবিনূর মহম্মদ হাবির বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে দুর্ধর্ষ ও দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই বাড়ির দুইটি কক্ষ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় আট লাখ টাকার সম্পদ চুরি করে নিয়ে গেছে। আবিনূর মহম্মদ হাবি ওই গ্রামের মৃত: মোবারেক মোল্যার ছেলে।

আবিনূর মহম্মদ হাবির ছেলে মো. তারিকুল ইসলাম জানান, চোরচক্র প্রথমে বাড়ির ব্যালকুনির দরজার তালা ভোঙে। পরে জানালার গ্রীল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর দুইটি কক্ষ থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ আনুমানিক আট লাখ টাকার সম্পদ চুরি করে নিয়ে গেছে।

ধারণা করা হচ্ছে অচেতন করার তীব্র স্প্রে ব্যবহারের মাধ্যমে পরিবারের সদস্যদের অচেতন করে চোরচক্র এই দুর্ধর্ষ ও দু:সাহিসক চুরির ঘটনা ঘটিয়েছে।

সম্প্রতি মহম্মদপুরের বিভিন্ন এলাকায় এই অভিনব ও দু:সাহসিক চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফলে শঙ্কিত হয়ে পড়ছেন উপজেলা মানুষ।

খবর পেয়ে শুক্রবার (৫ জুন) দুপুরে মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X