
মাগুরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ মতবিনিময় করেছেন।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, এনডিসি আমিনুল ইসলাম এবং জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহরান টুটুল, শরীফ স্বাধীন, শেখ ইলিয়াস মিথুন, ফয়সাল পারভেজসহ অন্যান্য সাংবাদিকরা।
সভায় নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, তিনি জেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান এবং এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, জেলার অর্থনৈতিক উন্নয়ন, শিল্প, সাহিত্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে।
তিনি আরও বলেন, মাগুরাবাসীকে সঙ্গে নিয়ে জেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে তিনি কাজ করতে চান।
সভায় মাগুরা প্রেসক্লাবের প্রায় ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন