মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নড়াইলে প্রতিপক্ষের হামলার অভিযোগ, আহত ৮

নড়াইল অফিস
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
নড়াইল সদর থানা

নড়াইল সদর উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে অন্তত আটজনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুনখোলা মোড় এলাকায় এই সহিংস ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তিরা হলেন— সদর উপজেলার সিংগা গ্রামের সানোয়ার মোল্যা ও শহিদুল মোল্যা এবং বড়গাতী গ্রামের ইমাম জিন্নাত, সুজন শেখ, শহিদুল শেখ, হাফিজ সরদার, মহিদুল মোল্যা ও সাইফুল ইসলাম। তারা সবাই একই পক্ষের সদস্য বলে জানা গেছে।

আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে মামলা সংক্রান্ত একটি কাজে তারা নিজ এলাকা থেকে নড়াইল শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় চুনখোলা মোড় এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আটজনকে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।

তবে পুলিশের দাবি ভিন্ন। নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, এটি কোনো পরিকল্পিত হামলা নয়; পূর্ব বিরোধের জেরে চুনখোলা মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X