মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরায় সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

মাসুদ রানা, সাতক্ষীরা
প্রকাশ : ২১ মে ২০২৬, ০২:৩০ পিএম
সাতক্ষীরা সদরে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

সদর সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ বছর সদর উপজেলায় সর্বমোট ২ হাজার ২৬১ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

সদর উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবার ডিজিটাল ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ধান সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, "ধান সংগ্রহের জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সদরের ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার তালিকাভুক্ত কৃষকদের একটি চূড়ান্ত তালিকা পেয়েছি। তালিকা অনুযায়ী, একজন প্রকৃত কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন (৩,০০০ কেজি) ধান সরকারি গুদামে বিক্রয় করতে পারবেন।"

তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়ন থেকে সর্বোচ্চ ৫০ জন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করার নিয়ম রয়েছে। তবে যে সকল ইউনিয়নে তালিকাভুক্ত কৃষকের সংখ্যা ৫০ জনের বেশি, সেখানে কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়া সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। লটারিতে বিজয়ী কৃষকরাই গুদামে ধান দেওয়ার সুযোগ পাবেন।

সরকার কর্তৃক চলতি মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সরাসরি গুদামে এসে ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পেরে খুশি স্থানীয় সাধারণ কৃষকরা।

খাদ্য গুদামে ধান বিক্রি করতে আসা সদর উপজেলার লাবসা এলাকার কৃষক রিয়াজুল ইসলাম সন্তোষ প্রকাশ করে বলেন, আমি নিয়ম অনুযায়ী আগে কৃষি অফিসে আমার জাতীয় পরিচয়পত্রের (আইডি কার্ড) ফটোকপি জমা দিয়েছিলাম। সেই মোতাবেক তালিকায় নাম আসায় আজ এখানে ৩ টন ধান দিতে এসেছি। কোনো প্রকার ঝুট-ঝামেলা, মধ্যস্বত্বভোগী বা দালালের হয়রানি ছাড়াই সরাসরি ধান দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ধানের দামও এবার ভালো পাওয়া যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X