মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসি বিতর্ক: কলকাতা স্টেডিয়ামে বিশৃঙ্খলা, শতদ্রু দত্ত গ্রেপ্তার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
সাতদ্রু দত্ত এবং লিওনেল মেসি  ¦  ছবি: ফেসবুক থেকে নেয়া

লিওনেল মেসিকে ভারতে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) মেসির প্রত্যাশিত উপস্থিতিকে ঘিরে চরম বিশৃঙ্খলা ও দর্শক বিক্ষোভের ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

শনিবার মেসিকে এক নজর দেখার আশায় হাজার হাজার দর্শক টিকিট কেটে স্টেডিয়ামে হাজির হন। তবে প্রত্যাশা পূরণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। অভিযোগ, মেসিকে সাধারণ দর্শকদের সামনে সেভাবে দেখা যায়নি; বরং কিছু রাজনীতিবিদ ও বিভিন্ন অঙ্গনের তারকারাই তাকে ঘিরে রাখেন। এর জেরেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

ক্ষুব্ধ জনতার একাংশ স্টেডিয়ামের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। গ্যালারির চেয়ার, ব্যানার, গাছের টব এমনকি মাঠের ঘাস পর্যন্ত তুলে নিয়ে যেতে দেখা যায় অনেককে। ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর সমস্ত পোস্টার ছিঁড়ে মাঠের মধ্যেই ফেলে দেওয়া হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে নিরাপত্তার স্বার্থে স্টেডিয়াম থেকে দ্রুত মেসিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার সকালে প্রায় ১১টা ৩০ মিনিটে লিওনেল মেসির গাড়ি স্টেডিয়ামে প্রবেশ করে। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। মাঠে নামার পর দর্শকদের উদ্দেশে ‘ল্যাপ অব অনার’ দেওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা অসম্পূর্ণ রেখেই মাত্র ২০ মিনিটের মধ্যে স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন মেসি।

এতে দর্শকদের মধ্যে হতাশা আরও বেড়ে যায়। অনেকেই মাঠের ভেতরে ঢুকে পড়েন। এক পর্যায়ে গ্যালারি থেকে বোতল ছোড়ার ঘটনাও ঘটে এবং বেশ কয়েকটি আসন ও ব্যানার ভাঙচুর হয়।

টাইমস অব ইন্ডিয়াকে এক ক্ষুব্ধ দর্শক বলেন, মেসির চারপাশে শুধু নেতা আর অভিনেতারাই ছিল। তাহলে আমাদের কেন ডাকা হলো? আমরা ১২ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি, কিন্তু তার মুখটাও দেখতে পেলাম না।

কলকাতা পর্ব শেষ করে রবিবার মেসির হায়দরাবাদ যাওয়ার কথা ছিল। সেই সময়েই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় উদ্যোক্তা শতদ্রু দত্তকে। ঘটনার পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

তিনি আরও বলেন, দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X