মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডেভিড নেরেসের জোড়া গোলে বোলোনিয়াকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতল নাপোলি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
ডেভিড নেরেসের জোড়া গোলে বোলোনিয়াকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতল নাপোলি  ¦ ছবি : রয়টার্স

গত বছরের হতাশা ঝেড়ে ফেলে উচ্ছ্বাসে ভাসল নাপোলি। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে বোলোনিয়াকে ২–০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে বর্তমান সিরি আ চ্যাম্পিয়নরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এই ফাইনালে নাপোলির জয়ের নায়ক ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার ডেভিড নেরেস।

সোমবার রাতে রিয়াদের আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আন্তোনিও কন্তের দল। ম্যাচের ৩৯ মিনিটে প্রায় ২৫ মিটার দূর থেকে বাঁ পায়ের অসাধারণ বাঁকানো শটে বোলোনার জাল কাঁপান নেরেস। এই চোখধাঁধানো গোলেই প্রথমার্ধে এগিয়ে যায় নাপোলি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি নাপোলি। ম্যাচের ৬৫ মিনিটে বোলোনার গোলকিপার ফেদেরিকো রাভালিয়ার ভুল পাসের সুযোগ কাজে লাগান নেরেস। জন লুকুমির উদ্দেশ্যে দেওয়া বল কেড়ে নিয়ে ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

বেনফিকা থেকে ২০২৪ সালের আগস্টে নাপোলিতে যোগ দেওয়ার পর এটি ডেভিড নেরেসের দ্বিতীয়বারের মতো জোড়া গোল। চলতি ইতালিয়ান সুপার কাপে মোট তিন গোল করে শিরোপা জয়ে বড় অবদান রাখলেন এই ব্রাজিলিয়ান তারকা।

শেষ পর্যন্ত ২–০ গোলের জয়ে মাঠ ছাড়ে নাপোলি। এই জয়ের মাধ্যমে ক্লাব ইতিহাসে তৃতীয়বারের মতো ইতালিয়ান সুপার কাপ শিরোপা জিতল নেপলসের দলটি। এর আগে ১৯৯০ ও ২০১৪ সালে এই ট্রফি জিতেছিল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচের মধ্যে ৭টিতেই জয় তুলে নিয়ে কন্তের দল দারুণ ছন্দে রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X