মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

খালেদা জিয়াকে জয় উৎসর্গ করল সিলেট টাইটান্স

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
খালেদা জিয়াকে জয় উৎসর্গ করল সিলেট টাইটান্স

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শ্রদ্ধা জানিয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের রোমাঞ্চকর জয়টি উৎসর্গ করেছে বিপিএলের দল সিলেট টাইটান্স।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট টাইটান্সের ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে।

ঢাকা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে পরাজিত করে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় সিলেট টাইটান্স। ম্যাচ শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে অর্জিত এই স্মরণীয় জয়টি আমরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করছি। তিনি ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ইন্তেকাল করেন। এই উৎসর্গ আমাদের কাছে সম্মান ও অনুপ্রেরণার প্রতীক।

এই জয়ের ফলে তিন ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিলেট টাইটান্স। সূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নিজেদের পরবর্তী ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দলটি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

X