মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১০:৩৬ এএম
বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে ঘিরে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সিরিজ সামনে রেখে দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচের সব টিকিট সংগ্রহ করতে হবে অনলাইনের মাধ্যমে। নির্ধারিত ওয়েবসাইটে ইতোমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়েছে, ফলে আগ্রহী দর্শকরা এখনই টিকিট কিনতে পারবেন।

স্টেডিয়ামের বিভিন্ন গ্যালারির জন্য আলাদা আলাদা টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৪০০ টাকা করে। ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থের (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিটের মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও আন্তর্জাতিক গ্যালারি সাউথের (করপোরেট ব্লক) টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। আন্তর্জাতিক লাউঞ্জ সাউথে (করপোরেট ব্লক) বসে খেলা দেখতে দর্শকদের গুনতে হবে ১ হাজার ২০০ টাকা।

সবচেয়ে বেশি দামের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে। এই গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে দর্শকদের খরচ করতে হবে ২ হাজার টাকা।

আগামী ১১ মার্চ শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ। পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ এবং প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর সোয়া দুইটায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

X