মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ সাকিব আল হাসানের জন্মদিন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম
সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। আজ এই তারকার জন্মদিন। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করা সাকিব আজ ৩৯ বছরে পা রাখলেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিনি শুধুই একজন ক্রিকেটার নয়, বরং জীবন্ত কিংবদন্তি হিসেবে পরিচিত। সাকিব আল হাসান

মাত্র ১৯ বছর বয়সে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর ব্যাট ও বল হাতে ক্রিকেট বিশ্ব জয় করেছেন সাকিব। একের পর এক রেকর্ড ভাঙার পাশাপাশি তিনটি ফরম্যাটে বিশ্বের প্রথম সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ দলের।

বিশ্বকাপ ২০১৯ তার ক্যারিয়ারের একটি স্মরণীয় অধ্যায়। ব্যাট হাতে ৬০৬ রান এবং বল হাতে ১১টি উইকেট তুলে নেন তিনি, যা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে রয়ে গেছে।

মাঠের ভেতরে এবং বাইরে নানা সময়ে বিভিন্ন বিতর্ক তাকে ঘিরে থাকলেও খেলার মাঠে তিনি সবসময়ই নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন এবং দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন।

সাকিব আল হাসান

পরিসংখ্যান অনুযায়ী টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান এবং বল হাতে ২৩১টি উইকেট রয়েছে সাকিবের ঝুলিতে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭০৮৬ রান করার পাশাপাশি তিনি শিকার করেছেন ৩০১টি উইকেট।

দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। দেশের ক্রিকেটে তার নেতৃত্ব, পারফরম্যান্স ও অভিজ্ঞতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X