মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফারহানের সেঞ্চুরিতে ভাঙল কোহলি-রুশোর রেকর্ড

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০২:১৭ পিএম
ফারহানের সেঞ্চুরিতে ভাঙল কোহলি-রুশোর রেকর্ড

টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ ফর্মে আছেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, পরের ম্যাচেই বিধ্বংসী সেঞ্চুরি করে নজর কাড়েন তিনি। এই ইনিংসের মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন আন্তর্জাতিক তারকা বিরাট কোহলি ও রাইলি রুশোর টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড।

ম্যাচে ফারহানের ব্যাটে বড় লক্ষ্য তাড়া করে দাপুটে জয় পায় মুলতান সুলতানস।

বুধবার পিএসএলে আগে ব্যাট করতে নেমে হায়দরাবাদ কিংসমেন ৫ উইকেটে ২২৫ রান তোলে। দলের পক্ষে মাজ সাদাকাত ২৬ বলে ৬২ এবং সারজিল খান ২৬ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন।

তবে বড় লক্ষ্য তাড়ায় মুলতান সুলতানস মাত্র ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয়।

মুলতানের জয়ের নায়ক ছিলেন সাহিবজাদা ফারহান। তিনি ৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে ৫৭ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৭ চার ও ৮ ছক্কা।

হায়দরাবাদকে হারানোর পথে সাহিবজাদা ফারহান সেঞ্চুরি এবং স্টিভেন স্মিথ ২০ বলে ৪৬ রান করেছেন। ম্যাচসেরা ফারহান ৫৫ বলে সেঞ্চুরির পর ৫৭ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ৮ ছক্কায়। পিএসএলে প্রথমবার ম্যাজিক ফিগার পূর্ণ করলেন তিনি। তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নবম সেঞ্চুরি পেয়ে গেলেন ফারহান। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে কেবল বাবর আজম (১১) তার চেয়ে এগিয়ে আছেন।

সবমিলিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় সবার উপরে ‘ইউনিভার্স বস’খ্যাত ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়কের সেঞ্চুরি ২২টি। ১১ সেঞ্চুরিতে দুইয়ে বাবর এবং তার চেয়ে একটি কম নিয়ে (১০) তিনে ডেভিড ওয়ার্নার। এরপর বিরাট কোহলি ও রাইলি রুশো ৯টি সেঞ্চুরি নিয়ে চতুর্থ অবস্থানে ছিলেন, তাদের পাশে বসলেন সাহিবজাদা ফারহানও। যদিও তারচেয়ে দুই সিনিয়র তারকা ম্যাচ বেশি খেলেছেন। ফারহান যেখানে মাত্র ১৬৬ ম্যাচে নবম সেঞ্চুরি করলেন, সেখানে কোহলি ৪১৫ এবং রুশো ৩৯৩ ম্যাচে গড়লেন ওই কীর্তি।

ফারহানের ধারালো ব্যাটের এই পারফরম্যান্স সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গিয়েছিল। বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরির রেকর্ড গড়ার পর টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়েছিলেন তিনি। বিশ্বকাপের ছয় ইনিংসে ১৬০.২৫ স্ট্রাইকরেটে তার ব্যাট থেকে আসে ৩৮৩ রান। পিএসএলেও তার সেই ফর্ম টেনে নেওয়ার পালা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X