মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খেল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫২ এএম
চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খেল বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় ধাক্কা খেল এফসি বার্সেলোনা। বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনালের পথে অনেকটাই পিছিয়ে পড়েছে কাতালানরা। ডিয়েগো সিমিওনের দল এই জয়ে একধাপ এগিয়ে গেল শেষ চারের পথে।

২০০৬ সালের পর থেকে বার্সার মাঠে জয় পায়নি অ্যাটলেটিকো। এমনকি ১৯টি চেষ্টার পর অবশেষে এই ম্যাচেই সেই খরা কাটাল মাদ্রিদের দল। জয়ের নায়ক জুলিয়ান আলভারেজ ও আলেকজান্ডার সোরলোথ, যাদের গোলে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় অ্যাটলেটিকো।

ম্যাচের ৪৪ মিনিটে পাউ কিউবারসি লাল কার্ড দেখলে বড় ধাক্কা খায় বার্সেলোনা। শুরুতে হলুদ কার্ড দেখালেও ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান রেফারি।

এই ঘটনার পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই হারিয়ে ফেলে বার্সা।

অথচ ৫৮ শতাংশের বেশি পজেশনের পাশাপাশি গোলের জন্য ১৮টি শট নেয় বার্সেলোনা, এর মধ্যে ৭টি লক্ষ্যে থাকলেও গোলের দেখা পায়নি তারা। বিপরীতে ৫ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রেখেই সফল অ্যাথলেটিকো। কয়েক দিন আগে মাদ্রিদের ক্লাবটিকে তাদের মাঠে হারিয়ে এসেছিল। এর আগে অবশ্য গত ফেব্রুয়ারিতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে ওই ভেন্যুতে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ফ্লিকের দল। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারের আসন্ন দ্বিতীয় লেগও তবে সেই মাদ্রিদের মেট্রোপলিটনে। মঙ্গলবার ফিরতি লেগে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে বার্সার জয়টা কঠিনই হবে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই মার্কাশ রাশফোর্ড সুযোগ পেয়ে অ্যাথলেটিকো গোলরক্ষক বরাবর শট নেন। খানিক বাদে আরেকটি ধীরগতির শট ব্যর্থ হয় তার। এরপর আলভারেজের শট অনায়াসে হাতে আটকান বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। এভাবে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও, ক্রমাগত চাপটা বেশি ছিল অ্যাথলেটিকোর ওপর। প্রায় বোতলবন্দি করে রাখার কৌশল এড়িয়ে ৩০ মিনিটের পর লামিনে ইয়ামাল বক্সে ঢুকে শট নিলেও আটকে যায় প্রতিপক্ষ ফুটবলারের গায়ে লেগে। ততক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল, প্রবল ধাক্কাটা আসে ৪৩ মিনিটে জুলিয়ানো সিমিওনেকে বার্সা ডিফেন্ডার কুবারসি ফাউল করলে। প্রথমে হলুদ কার্ড দেখালেও, ভিএআর দেখে লাল কার্ডের সিদ্ধান্ত জানান রেফারি।

বক্সের বাইরে পাওয়া সেই ফ্রি-কিকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন আলভারেজ। যেখানে দারুণ এক গোলে আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাথলেটিকোকে এগিয়ে দেন, যা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে তার নবম গোল, ক্লাবটির হয়ে এই প্রতিযোগিতার কোনো আসরে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আলভারেজ। একজন কম নিয়েও আক্রমণ অব্যাহত রাখে বার্সা। ৫০ মিনিটের পর ইয়ামালের থ্রু বল পেয়ে আগুয়ান গোলরক্ষককে কাটালেও পাশের জালে লাগে রাশফোর্ডের শট।

ইংলিশ ফরোয়ার্ডের আরেকটি জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকান অ্যাথলেটিকো গোলরক্ষক হুয়ান মুসো। ৫৯ মিনিটে ইয়ামালের কর্নার গাভির হেড থেকে গোলবারের সামনে দিয়ে গেলে পা ছোঁয়াতে ব্যর্থ জুলস কুন্দে। সমতায় ফিরতে মরিয়া বার্সা দ্বিতীয় গোল হজম করে ৭০ মিনিটে। ধারার বিপরীতে উঠে অ্যাথলেটিকোকে আরও এগিয়ে দেন সরলথ। বদলি নামা এই ফরোয়ার্ড সতীর্থের ক্রস পেয়ে ভলিতে বল জালে জড়ান। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পাওয়া হয়নি বার্সার। ফলে হার নিশ্চিত হয় ২-০ ব্যবধানে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X