মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পিএসজির দাপটে নুইয়ে পড়ল লিভারপুল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম
পিএসজির দাপটে নুইয়ে পড়ল লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইনের মাঠে গিয়ে একেবারেই ছন্দহীন পারফরম্যান্স করেছে লিভারপুল এফসি। ম্যাচের স্কোরলাইন ২-০ হলেও পুরো খেলায় পিএসজির আধিপত্য ছিল আরও বড় ব্যবধানে জয়ের ইঙ্গিত দেয়।

পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে প্যারিস সেন্ট-জার্মেইন। ম্যাচজুড়ে ৭৪ শতাংশ বলের দখল রেখে তারা মোট ১৮টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। এর বাইরে পিএসজি অসংখ্য সুযোগ হাতছাড়া করেছে। বিপরীতে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি লিভারপুল। সফরকারীরা ৩টি শট নিলেও লক্ষ্যে ছিল না একটিও। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আগামী মঙ্গলবার ফিরতি লেগ হবে।

খেলার শুরু থেকেই অলরেডদের চেপে ধরে পিএসজি। শুরু থেকেই তারা আক্রমণ চালিয়ে যাচ্ছিল। যার সুবাদে ১১ মিনিটেই লিড পায় এনরিকের দল। উসমান দেম্বেলে কয়েকজনের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টায় বল হারালেও, সুযোগ পেয়ে উঁচু শটে দুয়ে সেটি জালে জড়ান। ৩০ মিনিটের পর কাভারৎস্খেলিয়া এবং দুয়ের একাধিক চেষ্টা ব্যর্থ করেন লিভারপুল গোলরক্ষক জিওরজি মামারদাশভিলি। দেম্বেলে লিড দ্বিগুণ করার জন্য ফাঁকায় ভালো সুযোগ পেলেও গোলরক্ষকর বরাবর শট নেন দেম্বেলে।

লিভারপুল গোলের জন্য প্রথম শট নেয় বিরতির পর নেমেই। অবশ্য হুগো একিতিকে সেই শট লক্ষ্যে রাখতে পারেননি। খানিক বাদে দেম্বেলে পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে আবারও হতাশ করেছেন স্বাগতিক দর্শকদের। তার জোরালো শটে গেছে ক্রসবারের ওপর দিয়ে। ৬৫ মিনিটে জোয়াও নেভেসের রক্ষণচেরা পাস পেয়ে কাভারৎস্খেলিয়া একজন ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে দারুণ এক গোলে লিড দ্বিগুণ করেন।

ইব্রাহিমা কোনাতে ওয়ারেন জাইরে-এমেরিকে না থামালে আরেকবার বিপদে পড়তে যাচ্ছিল লিভারপুল। প্রথমে অবশ্য রেফারি পেনাল্টিও দিয়েছিলেন, তবে ভিএআর মনিটর দেখে তিনি সিদ্ধান্ত পাল্টান। বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ তৈরি করে পিএসজি। তবে দেম্বেলে ও জাইরে-এমেরিরা প্রচেষ্টা ব্যর্থ হলে স্কোরলাইনে কোনো পরিবর্তন আসেনি।

অলরেডরা এ নিয়ে সবমিলিয়ে টানা তিন ম্যাচে হারের স্বাদ পেল। গত শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার আগে প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে ব্রাইটনের মাঠে ২-১ গোলে হেরেছিল তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X