মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হামজা চৌধুরীর লেস্টার সিটি অবনমনের দ্বারপ্রান্তে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম
হামজা চৌধুরী ¦  ছবি: বিবিসি স্পোর্ট

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে ভয়াবহ চাপের মুখে পড়েছে লেস্টার সিটি। বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্লাবটি এখন সরাসরি অবনমনের শঙ্কায় রয়েছে, যা তাদেরকে তৃতীয় স্তরের লিগ ওয়ানে নামিয়ে দিতে পারে।

মাঠের খারাপ পারফরম্যান্সের পাশাপাশি আর্থিক নিয়ম ভঙ্গের কারণে লেস্টারের ওপর বড় শাস্তি নেমে এসেছে। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি রুলস ভঙ্গের অভিযোগে ক্লাবটির ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়।

এই শাস্তির ফলে চ্যাম্পিয়নশিপ টেবিলে লেস্টার সিটি ১৭তম স্থান থেকে নেমে ২০তম স্থানে অবস্থান করছে, যা অবনমন অঞ্চলের আরও কাছাকাছি নিয়ে গেছে দলটিকে।

এর আগে শাস্তির সিদ্ধান্তকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে উল্লেখ করে আপিল করেছিল ক্লাবটি। তবে আপিলেও শাস্তি বহাল থাকায় লেস্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এখন বিষয়টি শেষ হয়েছে এবং মৌসুমে পাঁচটি ম্যাচ বাকি। তাই আমরা পুরোপুরি মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিচ্ছি।’

চ্যাম্পিয়নশিপে প্রমোশনের সময় ক্লাবটির আর্থিক ঘাটতি ছিল ২০ কোটি পাউন্ডের বেশি বলে জানা গেছে। আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে স্বাধীন কমিশন লেস্টার ক্লাবটির ৬ পয়েন্ট কেটে নেয়।

বর্তমান পরিস্থিতিতে লেস্টার সিটির সামনে এখন মাত্র পাঁচটি ম্যাচ বাকি। এই ম্যাচগুলোর ফলই নির্ধারণ করবে—দলটি চ্যাম্পিয়নশিপে টিকে থাকবে নাকি ২০০৮ সালের পর প্রথমবারের মতো তৃতীয় স্তরে নেমে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X