মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের আগে নতুন সূচি ঘোষণা আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম
বিশ্বকাপের আগে নতুন সূচি ঘোষণা আর্জেন্টিনার

২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দল কোনো ইউরোপীয় দেশের বিপক্ষে আনুষ্ঠানিক ম্যাচ খেলেনি। এমনকি স্পেনের বিপক্ষে প্রস্তাবিত ফিনালিসিমা বাতিল হয়ে যাওয়ায় সেই সুযোগও হাতছাড়া হওয়ার পথে ছিল।

ফলে ধারণা করা হচ্ছিল, আর্জেন্টিনা হয়তো ইতিহাসে প্রথমবারের মতো চার বছরের মধ্যে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে না খেলেই বিশ্বকাপে নামবে। তবে নতুন সূচিতে সেই সম্ভাবনা আর থাকছে না।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে নতুন করে দুই ম্যাচের সূচি ঠিক করেছে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা। ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। তার আগে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বে আর্জেন্টিনা। ইউরোপীয় দেশটিকে বেছে নেওয়ার মাধ্যমে স্কালোনির দল প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মহাদেশটির কোনো দলের মুখোমুখি না হওয়ার নজির থেকে রক্ষা পাবে।

গতকাল (বৃহস্পতিবার) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মেসি-আলভারেজদের আসন্ন দুটি ম্যাচের সূচি প্রকাশ করেছে। ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে তাদের ম্যাচটি হবে টেক্সাসের এজিস কাইল ফিল্ডে। কলেজ স্টেশনের ওই মাঠে দর্শক ধারণক্ষমতা ১ লাখ ২ হাজার। তিনদিন পর আলাবামার অবার্ন জর্ডান-হারে স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-আইসল্যান্ড।

সর্বশেষ মার্চ উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যার মাধ্যমে বিশ্বকাপের আগে তারা স্বদেশি সমর্থকদের কাছ থেকে বিদায় নিলো। বুয়েন্স আয়ার্সে হওয়া প্রথম ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতলেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না কোচ স্কালোনি। একইসঙ্গে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় নিজের হতাশা লুকাননি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে দু’দিন পর জাম্বিয়ার বিপক্ষে সেই হতাশা ঝেড়ে ৫-০ ব্যবধানের বড় জয় পায় আলবিসেলেস্তেরা।

এদিকে, বিশ্বকাপের আগে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে খেলে প্রস্তুতি সারায় তোপের মুখে পড়েন আর্জেন্টিনার কোচ স্কালোনি। তার সংবাদ সম্মেলনে হুট করে ঢুকে এক ফুটবলভক্ত বিশ্বকাপে শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে বলে সতর্ক করে দেন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টের আগে দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলে কী লাভ, সেই প্রশ্ন ভক্ত-সমর্থকদের মনে আগে থেকেই ছিল। সেই প্রশ্নের উত্তর দেননি স্কালোনি। তবে তিনি নিশ্চিত করেছেন, শেষ দুটি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দল সাজাতে যাচ্ছেন তিনি। মে মাসে চূড়ান্ত করা হবে বিশ্বকাপের দল।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। এরপর ২২ ও ২৭ জুন তাদের খেলা যথাক্রমে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X