মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

তাইপেকে হারিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম
তাইপেকে হারিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ

এশিয়ান গেমস হকি বাছাই টুর্নামেন্টে দারুণ এক জয় তুলে নিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে চীনা তাইপকে হারায় লাল-সবুজের দলটি।

এর আগে গতকাল হংকংয়ের বিপক্ষে জয় পেয়ে ন্যূনতম ষষ্ঠ স্থান নিশ্চিত করে বাংলাদেশ এশিয়ান গেমসে জায়গা করে নেয়। পুরো টুর্নামেন্টটি ছিল এশিয়ান গেমস হকি বাছাইপর্বের অংশ।

ব্যাংককে বাংলাদেশের এই টুর্নামেন্ট শুরু হয়েছিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপপর্বের সেই খেলায় জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আজ স্থান নির্ধারণী ম্যাচেও লড়াই করে জিতল বাংলাদেশ। অথচ এই টুর্নামেন্টে বাংলাদেশ বিগত সময়ে অনায়াসে ফাইনাল খেলেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। মাত্র ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল। তবে তিন মিনিট পরই সমতা ফেরায় চাইনিজ তাইপে।

ম্যাচের সাত মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করেন। তিন মিনিট পর সমতা আনে চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল। এ কোয়ার্টারে তাইপে গোল করতে না পারায় বাংলাদেশ ২-১ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পরপরই তাইপে আবার সমতা আনে। মিনিট চারেক পর মেহরাব হোসেন সামিনের গোলে বাংলাদেশ আবার লিড পায়। এরপর ম্যাচে তাইপের প্রাধান্য বেশি ছিল। একাধিক পেনাল্টি কর্নার পেলেও অবশ্য গোল করতে পারেনি। বিশেষ করে ম্যাচের শেষ মিনিটে টানা তিনটি পেনাল্টি থেকেও ম্যাচে শেষবারের মতো সমতা আনতে পারেনি তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X