মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এস্পানিওলকে হারিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম
এস্পানিওলকে হারিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে বার্সেলোনা

নগর প্রতিদ্বন্দ্বী আরসিডি এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল এফসি বার্সেলোনা। শনিবার কাম্প নউয়ে অনুষ্ঠিত লা লিগার এই ম্যাচে দারুণ পারফরম্যান্সে ম্যাচের নায়ক হয়ে উঠেন লামিনে ইয়ামাল।

এই ম্যাচে ইতিহাস গড়েন ইয়ামাল—লা লিগায় সবচেয়ে কম বয়সে ১০০তম ম্যাচ খেলার কীর্তি অর্জন করে তিনি নিজের বিশেষ দিনটি রাঙান অসাধারণ পারফরম্যান্সে। তিনি নিজে একটি গোল করেন এবং আরও দুটি গোলের অ্যাসিস্ট দেন।

ম্যাচের ৯ মিনিটেই গোলের সূচনা করেন ফেররান তোরেস। ইয়ামালের কর্নার থেকে আসা বল হেডে জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর ২৫ মিনিটে আবারও ইয়ামালের নিখুঁত অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তোরেস। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল এস্পানিওল। ৫৬ মিনিটে পল লোজানো গোল করে বার্সার রক্ষণভাগে ভীতি ছড়ায়। কিন্তু শেষ পর্যন্ত তারা আর পেরে ওঠেনি। উল্টো ৮৭ মিনিটে দলের তৃতীয় গোলটি আসে ইয়ামালের পা থেকে। ৮৯তম মিনিটে এস্পানিওলের কফিনে শেষ পেরেক ঠুকেন মার্কাস র‍্যাশফোর্ড।

চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই র‍্যাশফোর্ডের করা চতুর্থ গোলটিতে দুর্দান্ত অবদান ফ্রেঙ্কি ডি ইয়ং। এই ডাচ মিডফিল্ডার শুরুর দিকে একটি সহজ সুযোগ নষ্ট করলেও ম্যাচের শেষ দিকে তার পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে দলের চতুর্থ গোলটি করেন এই ইংলিশ ফরোয়ার্ড। ফলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X