মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিফা বিশ্বকাপ :

হাই টার্নওভার কৌশলে এগিয়ে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম
হাই টার্নওভার কৌশলে এগিয়ে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা

আসন্ন ফিফা বিশ্বকাপ ঘিরে শুরু হয়েছে জোরদার ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৮ দলের এই মহাযুদ্ধ। প্রতিদিনই পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদনের মাধ্যমে বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে ফিফা।

ফুটবলে প্রতিপক্ষ যখন আক্রমণ গড়ে তোলার প্রস্তুতি নেয়, তখন বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে যাওয়া একটি কার্যকর কৌশলকে বলা হয় হাই টার্নওভার। এই কৌশল শুধু প্রতিপক্ষের পরিকল্পনাই ভেঙে দেয় না, বরং ম্যাচের গতি ও মানসিক ভারসাম্যও বদলে দিতে পারে।

সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশিবার এই কৌশল প্রয়োগ করেছিল ক্রোয়েশিয়া। ৫৯ হাই টার্নওভারে ওই আসরে সবার উপরে ছিল তারা। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ বার হাই টার্নওভার করে টুর্নামেন্ট শেষ করেছিল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

জ্লাতকো দালিচের ক্রোয়েশিয়া মূলত হাই প্রেসিংয়ে টানা দুটি আসরে পদকের পোডিয়ামে জায়গা করে নিয়েছিল। মাতেও কোভাচিচ, আন্দ্রে ক্রামারিচ ও ইভান পেরিসিচ বারবার প্রতিপক্ষের রক্ষণভাগে গিয়ে বল কেড়ে নিয়ে ভয় ধরান। মরক্কোর বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিস্লাভ ওরসিচের ব্রোঞ্জ জয়ী গোলও ছিল হাই টার্নওভার থেকে। কোভাচিচ মরক্কোর বক্সের বাইরে থেকে বল ছিনিয়ে নিয়ে গোল বানিয়ে দেন।

সব মিলিয়ে অন্য যে কোনো দলের চেয়ে মাঠের যে কোনো অংশে সবচেয়ে বেশি ৫৪৮ বার বল দখলে নিয়েছে। তাদের পরে আছে মরক্কো (৫৪৪), ফ্রান্স (৫২৪) ও আর্জেন্টিনা (৪৯৪)।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X