মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট 

ঝিকরগাছার বিএম মাধ্যমিক বিদ্যালয়ের বড় জয়

ক্রীড়া সংবাদ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম
জয় পেয়েছে ঝিকরগাছার বিএম মাধ্যমিক বিদ্যালয়। ছবি : গ্রামের কাগজ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ে সোমবারের ম্যাচে জয় পেয়েছে ঝিকরগাছার বিএম মাধ্যমিক বিদ্যালয়। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ১২৩ রানের বড় ব্যবধানে যশোর বাদশা ইসলামি ইন্সটিটিউট ঈদগাহকে পরাজিত করে।

এদিন বিএম মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে তানভীর তাহসিন ও ফারদিন হোসাইনের ফিফটিতে ৪৬ ওভার চার বলে সব কয়টি উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে। তানভীর তাহসীন ৮২ বলে ৮টি চার ও চারটি ছয়ে ৮১, ফারদিন ৬৭ বলে ১০টি চারে ৫১ রান করেন। এদের পাশে অতিরিক্ত থেকে আসে ৪৪ রান। বল হাতে বাদশা ফয়সলের আরাফাত ৪০ রানে ৪টি, জারিন সাদাফ ৩৬ রানে ২টি উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে বাদশা ফয়সলের ওপেনার তানভীর হাসান রোহানের হাফ সেঞ্চুরি সত্ত্বেও ৩৩ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় তাদের দলীয় ইনিংস। রোহান ৯০ বলে ৯টি চার ও একটি ছয়ে ৬৪ রান করেন। বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সরফরাজ ৩০ রানে ৪টি, তাসনিম ১৭ রানে ৩টি ও হাসান ২টি করে উইকেট দখল করেন।

মঙ্গলবারের খেলা : যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল বনাম মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X