মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বার্সেলোনা ও লিভারপুলের ইতিহাস গড়ার লড়াই

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম
বার্সেলোনা ও লিভারপুলের ইতিহাস গড়ার লড়াই

মঙ্গলবার রাত ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে আসতে পারে দুইটি নাটকীয় অধ্যায়—একদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে মুখোমুখি হবে এফসি বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ, অন্যদিকে অ্যানফিল্ডে স্বাগতিক হিসেবে মাঠে নামবে লিভারপুল এফসি এবং বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেইন।

দুটি ম্যাচের প্রথম লেগেই ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বার্সেলোনা ও লিভারপুল। তাই রিটার্ন লেগে তাদের সামনে দাঁড়িয়ে আছে কঠিন এক “অলৌকিক প্রত্যাবর্তন”-এর চ্যালেঞ্জ।

প্রথম লেগে ঘরের মাঠে হোঁচট খেয়েছে বার্সেলোনা। লাল কার্ড ও ফিনিশিং দুর্বলতায় ম্যাচ হাতছাড়া হয় হানসি ফ্লিকের দলের। যদিও ম্যাচের বেশিরভাগ সময় ছিল তাদের আধিপত্য। ইতিহাস বার্সাকে খুব বেশি স্বস্তিতে রাখতে পারছে না— চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট ম্যাচে প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর ঘটনা ঘটেছে মাত্র দুইবার।

এই ম্যাচ খেলার আগে বার্সা এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস জুগিয়েছে। লামিনে ইয়ামাল ও ফেরান তোরেস দারুণ ফর্মে, আগের ম্যাচে বেঞ্চ থেকে উঠে এসে গোল করা মার্কাস র‌্যাশফোর্ডও রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রথম লেগে ইংলিশ ফরোয়ার্ড বেশ কিছু সুযোগ নষ্ট করেন। র‌্যাশফোর্ডের মতে, দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস থাকতে হবে বার্সেলোনাকে।

ফ্লিক এই ম্যাচেও আক্রমণাত্মক মনোভাব নিয়ে দল সাজাবেন, যদিও এই কৌশল তাদের পক্ষে শতভাগ কাজ করছে না। রক্ষণে তারা সংগ্রাম করছে। টানা ১৪ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল হজম করেছে তারা। অন্যদিকে এই প্রতিযোগিতায় অ্যাতলেটিকোর ঘরের মাঠের আক্রমণভাগ খুব শক্তিশালী। প্রথম লেগে গোল করা জুলিয়ান আলভারেজ এখনো তাদের জন্য বড় হুমকি। পাশাপাশি আন্তোয়ান গ্রিয়েজমান ও আলেক্সান্দার সোরলোথও বিপজ্জনক।

পিএসজির বিপক্ষে ২-০ গোলের হারের পর অ্যানফিল্ডে ঘুরে দাঁড়ানোর মিশন লিভারপুলের সামনে। ইতিহাস ও পরিবেশের ওপর ভরসা রাখতে হচ্ছে তাদের। প্যারিসে ছোট ব্যবধানে হারলেও পুরো ম্যাচে পিছিয়ে ছিল লিভারপুল। লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি তারা। দেসির দুয়ে ও কভিচা কাভারাতস্খেলিয়ার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন লিভারপুলের হাতে।

কিন্তু লিভারপুল অধিায়ক ভার্জিল ফন ডাইকের বিশ্বাস, ইউরোপের আরেকটি স্মরণীয় রাত সম্ভব। ২০১৯ সালে তাদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন অনুপ্রাণিত করছে তাকে। ওইবার সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে তিন গোলে পিছিয়ে পড়েও অ্যানফিল্ডে অনুষ্ঠিত ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছিল লিভারপুল। ওই দলের সদস্য ছিলেন ফন ডাইক।

তার কথা, ‘আমরা ঘরের মাঠে খেলব। আমাদের আত্মবিশ্বাস দেখাতে হবে.... এজন্য প্রয়োজন বিশেষ পারফরম্যান্স।’ একই মনোভাব দেখিয়ে কোচ আর্নে স্লট তার দলকে অনুপ্রেরণা দিতে দর্শকদের আহ্বান করেছেন। তিনি বলেন, ‘অ্যানফিল্ড অনেকবার দেখিয়েছে যে এটি দলকে আরেক স্তরে নিয়ে যেতে পারে এবং আবার আমাদের সেটা প্রয়োজন।

ইয়াংস্টার রিও এনগুমোহা ও মোহাম্মদ সালাহর গোলে সবশেষ ম্যাচে ফুলহ্যামকে ২-০ গোলে হারায় লিভারপুল, কিছু মুহূর্ত তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। কিন্তু তাদের ধারাবাহিকতা ও রক্ষণভাগের দৃঢ়তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

পিএসজি কিন্তু বেশ সাজানো গোছানো থেকে মাঠে নামছে। তাদের খেলোয়াড়রাও দারুণ ফর্মে। কাভারাতস্খেলিয়া নকআউট ম্যাচে গোলের ধারা অব্যাহত রেখেছেন।

মাদ্রিদে আক্রমণভাগ নিয়ে কি বার্সেলোনা বাজি ধরবে নাকি অন্য কিছু কিংবা অ্যানফিল্ডে লিভারপুল জাদু দেখাবে। যাই হোক না কেন, মঙ্গলবার রাতটা হতে যাচ্ছে চিরস্মরণীয় এবং চ্যাম্পিয়ন্স লিগের রূপকথায় আরেকটি অবিস্মরণীয় অধ্যায় হয়তো যুক্ত হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X