মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম
২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি

১৯৯২-৯৩ মৌসুমে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্যদের একটি ছিল কভেন্ট্রি সিটি। তবে ২০০০-০১ মৌসুমে অবনমনের পর দীর্ঘ ২৫ বছর ধরে শীর্ষ লিগের বাইরে থাকতে হয় দলটিকে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। শুক্রবার ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে ১-১ গোলের ড্র করে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে কভেন্ট্রি।

ওয়েস্ট মিডল্যান্ডসের দলটির জন্য এই ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগে ওঠার জন্য তাদের দরকার ছিল মাত্র এক পয়েন্ট।

এডউড পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ভালো হয়নি কভেন্ট্রির। রয়া মরিশিতার গোলে এগিয়ে যায় ব্ল্যাকবার্ন রোভার্স, ফলে চাপে পড়ে যায় কভেন্ট্রি।

তবে ম্যাচের ৮৪তম মিনিটে ফ্রি-কিক থেকে আসা বল দারুণ হেডে জালে পাঠান ববি থমাস। এই সমতাসূচক গোলেই নিশ্চিত হয় প্রিমিয়ার লিগে ওঠা। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি।

ল্যাম্পার্ড বলেন, ‘আমি ওই গোলটা (সমতাসূচক) নিয়ে খুশি ছিলাম। ফুটবল ক্লাবের জন্য এটি একটি বিশেষ রাত, যেটা আমাদের সবার চেয়ে বড়।’

স্কাই ব্লুজের সবচয়ে খারাপ সময় এসেছিল ২০১৭ সালে, যখন তারা চতুর্থ স্তরে নেমে গিয়েছিল। কিন্তু তারা দীর্ঘ লড়াইয়ে ঘুরে দাঁড়ায়। ২০২৩ সালে লুটনের কাছে প্লে অফ ফাইনালে হারের পর চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করে। ল্যাম্পার্ডের দলটি তিন ম্যাচ হাতে রেখে এবার লিগে জায়গা নিশ্চিত করল।

শিরোপার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। দ্বিতীয় স্থানে থাকা ইপসউইচ পাঁচ ম্যাচ হাতে রেখে ১১ পয়েন্ট পেছনে।

কভেন্ট্রির সঙ্গে ল্যাম্পার্ডও ফিরছেন প্রিমিয়ার লিগে। ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক তারকা চেলসির সঙ্গে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। স্ট্যামফোর্ড ব্রিজে ১৮ মাস কোচের দায়িত্বেও ছিলেন। পরে এভারটনের কোচ হন। শেষবার তিনি শীর্ষ লিগে কোচিং করান ২০২২-২৩ মৌসুমের শেষ দিকে চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে।

ইংল্যান্ডের শীর্ষ বিভাগে টানা ৩৪ বছর খেলেছিল কভেন্ট্রি। প্রিমিয়ার লিগ থেকে কয়েকবার রেলিগেশনের মুখে পড়েও নাটকীয়ভাবে বেঁচে যাওয়ায় বেশ নাম কুড়িয়েছিল তারা। শেষ পর্যন্ত ২০০১ সালে নেমে যেতে হয়। ক্লাবটি তাদের একমাত্র বড় ট্রফি হিসেবে ১৯৮৭ সালে এফএ কাপ জিতেছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X