মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পিএসএলে লাহোর কালান্দার্সের দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম
পিএসএলে লাহোর কালান্দার্সের দাপুটে জয়

পাকিস্তান সুপার লিগে কঠিন সময় কাটানো লাহোর কালান্দার্স অবশেষে জয়খরা কাটিয়েছে। শনিবার করাচিতে অনুষ্ঠিত ম্যাচে তারা রাওয়ালপিন্ডিকে ৩২ রানের ব্যবধানে পরাজিত করে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়। টেবিলের নিচের দুই দল মুখোমুখি হলেও ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

প্রথমে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। দলের ইনিংস গড়ে দেন ওপেনাররা।

ফখর জামান ৫৪ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে মোহাম্মদ ফারুক মাত্র ৪১ বলে ৬৩ রান করেন, যেখানে ছিল ৫টি চার ও ৫টি ছয়। তাদের ১২১ রানের ওপেনিং জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

রাওয়ালপিন্ডির বোলিং আক্রমণে সর্বোচ্চ সফলতা পান মোহাম্মদ আমির ও রাজাউল্লাহ—দুজনই ২টি করে উইকেট নেন।

রাওয়ালপিন্ডিজের হয়েও দুই ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন। ইয়াসির খান ৫৮ ও সাদ মাসুদ ৫৪ রান করলেও অন্য ব্যাটাররা হতাশ করেছেন।

শাহিন আফ্রিদি ও সিকান্দার রাজা ইকোনমি রেট ছয়ের আশেপাশে রেখে দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিকান্দার একটি ও শাহিন দুটি উইকেট নেন। সর্বোচ্চ তিন উইকেট নেন হারিস রউফ। উসামা মির ২ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X