মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পিএসএল থেকে এক বছরের নিষেধাজ্ঞা দাসুন শানাকার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:১১ এএম
পিএসএল থেকে এক বছরের নিষেধাজ্ঞা দাসুন শানাকার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। চুক্তি ভঙ্গের অভিযোগে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে আগামী মৌসুমে পিএসএলে খেলতে পারবেন না তিনি।

চলতি মৌসুমের নিলামে লাহোর কালান্দার্সের সঙ্গে ৭৫ লাখ পাকিস্তানি রুপিতে চুক্তিবদ্ধ হন শানাকা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই তিনি সেই চুক্তি ভেঙে আইপিএলে যোগ দেন।

তিনি রাজস্থান রয়্যালসে খেলতে যান, যেখানে স্যাম কারানের ইনজুরি কভারের জন্য তাকে নেওয়া হয়।

পিসিবির মতে, শেষ মুহূর্তে লিগ থেকে সরে দাঁড়ানো চুক্তিগত নিয়মের স্পষ্ট লঙ্ঘন। এতে দলের পরিকল্পনা ব্যাহত হয়েছে এবং লিগের কাঠামো দুর্বল হয়েছে।

পিসিবির বিবৃতিতে শানাকা নিজের ভুল স্বীকার করে বলেন, পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তানের জনগণ, পিএসএল ভক্ত ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

তিনি আরও বলেন, ‘পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আমি আমার কর্মকাণ্ডের কারণে যে হতাশা তৈরি হয়েছে, আমি সেটা ভালোভাবে অনুধাবন করতে পারছি। লাহোর কালান্দার্সের একনিষ্ঠ ভক্তদের হতাশ করার জন্য আমি সত্যিই দুঃখিত।’

সম্প্রতি পিসিবি জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দুই বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করে। চলতি মৌসুমের নিলামে তিনি দল না পেলেও শামার জোসেফের বদলি হিসেবে তিনি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেন। কিন্তু পরে মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। যদিও তার এজেন্ট বলেছেন, মুজারাবানিকে ‘মাত্রাতিরিক্ত’ শাস্তি দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X