মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
লেস্টার সিটি

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন থেকে নেমে গেল লিগ ওয়ানে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন থেকে নেমে গেল লিগ ওয়ানে ¦ ছবি: সংগৃহীত

ইংলিশ ফুটবল ইতিহাসে ২০১৬ সালের ২ মে দিনটি লেস্টার সিটির জন্য ছিল স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায়। সেদিন তারা অবিশ্বাস্যভাবে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছিল। এরপর তারা জিতেছে এফএ কাপ, খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও। কিন্তু সেই গৌরবময় অধ্যায় আজ যেন শুধুই স্মৃতি।

প্রায় এক দশক পর গতকাল মঙ্গলবার ক্লাব ইতিহাসে অন্যতম হতাশাজনক দিন দেখল লেস্টার সিটি। ঘরের মাঠে হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে নিশ্চিত হয় তাদের লিগ ওয়ানে অবনমন।

ম্যাচ শেষে মাঠে উপস্থিত সমর্থকদের ক্ষোভে ফেটে পড়তে দেখা যায়। ক্লাব মালিকদের বিরুদ্ধে পদত্যাগের দাবি ওঠে এবং খেলোয়াড়রা মাঠ ছাড়ার সময় ব্যাপক দুয়ো শুনতে হয়।

বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর দল লেস্টার সিটি চলতি মৌসুমে এমনই এক দুর্দশার মুখোমুখি হলো, যা ক্লাব ইতিহাসে নতুন এক কালো অধ্যায় হিসেবে যুক্ত হলো।

গত মৌসুমেই প্রিমিয়ার লিগ থেকে ইএফএল চ্যাম্পিয়নশিপে নেমেছিল “ফক্সেস” খ্যাত লেস্টার সিটি। এবার টানা দ্বিতীয়বার অবনমনের শিকার হয়ে তারা পা রাখল ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে।

লিয়াম মিলারের প্রথম গোলের পর জর্ডান জেমস লুক থমাস পাল্টা দুটি গোল করে লেস্টারের টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু ওলি ম্যাকবার্নির দ্বিতীয়ার্ধের গোল সর্বনাশ ডেকে আনে। দুই ম্যাচ হাতে রেখে নিরাপদ অবস্থান থেকে সাত পয়েন্ট পেছনে থাকায় নিশ্চিত হয় অবনমন।

এই ড্রয়ে ২০০৯ সালের পর প্রথমবার তৃতীয় স্তরে নামল লেস্টার। ম্যাচ শেষে কোচ গ্যারি রাওয়েট বলেছেন, ‘আসল সত্য হলো তিন বা চার ম্যাচ ধরে অবনমন হয় না, পুরো মৌসুম জুড়ে অবনমন হয়। আমাদের শিখতে হবে। আমি মনে করি ক্লাবকে মানতে হবে যে, একটি ফুটবল ক্লাবের যাত্রায় এটা সবচেয়ে ভয়াবহ অংশ।’

১০ বছর আগের সাফল্যের স্মৃতি নিয়ে তিনি বললেন, ‘এই ক্লাব প্রিমিয়ার লিগ জিতেছিল খুব বেশিদিন আগে নয়। ভক্ত ও ক্লাব সংশ্লিষ্ট প্রত্যেকের জন্য সেটা ছিল অসাধারণ সাফল্যের একটি মুহূর্ত। আমার মনে হয় সবাই ওই মুহূর্তটাকে অসাধারণ সাফল্য হিসেবে দেখেছিল। ঠিক তেমনই আমরা এই মুহূর্তটাকে সবচেয়ে বাজে হিসেবে হিসেবে ধরতে পারি।’

২০১৫-১৬ তে শিরোপা জয়ী মৌসুমের পর ২০২১ সালে এফএ কাপ জিতেছিল লেস্টার। তারপর ইউরোপেও ছিল সাফল্য। উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালে খেলেছিল তারা। ২০২২-২৩ মৌসুমে ক্লাব অবনমিত হয় চ্যাম্পিয়নশিপে, তারপর ঘুরে দাঁড়িয়ে ২০২৩-২৪ মৌসুমে খেলে প্রিমিয়ার লিগে। কিন্তু পরের মৌসুম ছিল হতাশার। ১২ ম্যাচ পর বরখাস্ত হন কোচ স্টিভ কুপার। তার জায়গায় এসে রুড ফন নিস্টলরুই ফক্সদের লিগে টিকিয়ে রাখতে পারেননি।

এই মৌসুমের শুরুতে তারা খরচের নিয়ম লংঘন করে ৬ পয়েন্ট হারায়। ফর্মেও ভাটা পড়ে। সবশেষ ১৮ ম্যাচে মাত্র একটি জয়। গতকাল শেষ বাঁশি বাজতেই তৃতীয় স্তরে নেমে যাওয়ার হতাশায় খেলোয়াড়রা মাটিতে শুয়ে পড়েন। ১৪২ বছরের ইতিহাসে তারা ইংলিশ ফুটবলে কেবল একবার তৃতীয় স্তরে খেলেছিল, ২০০৮-০৯ মৌসুমে। ওইবার লিগ ওয়ান শিরোপা জিতে চ্যাম্পিয়নশিপে ফিরে যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X