মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গেতাফেকে হারিয়ে শিরোপার পথে বার্সেলোনা এগিয়ে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৬ এএম
গেতাফেকে হারিয়ে শিরোপার পথে বার্সেলোনা এগিয়ে

লা লিগার শিরোপা ধরে রাখার লক্ষ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে অতিক্রম করল বার্সেলোনা। শনিবার (২৫ এপ্রিল) গেতাফের মাঠে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে হানসি ফ্লিক-এর দল।

এই জয়ের ফলে বার্সেলোনার সংগ্রহ দাঁড়িয়েছে ৮৫ পয়েন্ট। লিগে এখনও পাঁচ রাউন্ড বাকি থাকলেও দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে রয়েছে ১১ পয়েন্টে। ফলে শিরোপার দৌড়ে কাতালান ক্লাবটি এখন অনেকটাই এগিয়ে।

এর আগে শুক্রবার রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় রিয়াল মাদ্রিদ, আর সেই সুযোগই কাজে লাগায় বার্সেলোনা।

গেতাফে অবশ্য ম্যাচের শুরু থেকে কাতালানদের সহজে জায়গা দেয়নি। ইউরোপীয় প্রতিযোগিতার টিকিটের লড়াইয়ে থাকা দলটি প্রথমার্ধের বড় সময় বার্সেলোনাকে আটকে রাখে। তবে বিরতির ঠিক আগে ম্যাচের তালা খুলে দেন ফার্মিন লোপেজ। পেদ্রির থ্রু পাস ধরে বক্সে ঢুকে নিচু শটে বল জালে পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধে গেতাফে ফেরার চেষ্টা করলেও বার্সেলোনা ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি। ৭৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। নিজেদের অর্ধ থেকে শুরু হওয়া আক্রমণে মাঝমাঠে বল পেয়ে এগিয়ে যান তিনি, এরপর বক্সের বাইরে থেকে ঠান্ডা মাথার নিচু শটে গোল করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X