মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বার্সেলোনায় মেসি-নেইমার-পেদ্রোকে ফেরানোর চেষ্টা করেছিলেন জাভি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম
মেসি ও নেইমার

সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছেন, দায়িত্বে থাকাকালীন তিনি ক্লাবের সাবেক তারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং পেদ্রো রদ্রিগেজকে আবার দলে ফেরানোর চেষ্টা করেছিলেন। তবে আর্থিক সংকট ও ক্লাব পরিচালনার সিদ্ধান্তের কারণে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

বার্সেলোনার কোচ হিসেবে তিন মৌসুম দায়িত্ব পালন করেন জাভি। তার অধীনে ক্লাবটি ২০২২-২৩ মৌসুমে লা লিগা শিরোপা এবং স্প্যানিশ সুপার কাপ জিতে সাফল্য অর্জন করে। তবে জাভির মতে, কাঙ্ক্ষিত ট্রান্সফারগুলো সফল হলে এই অর্জন আরও বড় হতে পারত।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাভি বলেন, তিনি শুধু দানি আলভেসকে ফিরিয়ে আনেননি, বরং নেইমার, পেদ্রো এবং মেসিকেও ফেরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে নেইমার ও পেদ্রোকে আনা সম্ভব হয়নি।

মেসির প্রসঙ্গে জাভি আরো বলেন, ‘২০২৩ সালে আমরা মেসিকে দলে ফেরাতে চেয়েছিলাম। প্রায় পাঁচ মাস আলোচনা চলেছে এবং সবকিছু প্রস্তুতও ছিল। কিন্তু শেষ মুহূর্তে সভাপতি হোয়ান লাপোর্তা এতে রাজি হননি।’

মূলত মেসির সঙ্গে লাপোর্তার সম্পর্কের অবনতি এবং ক্লাবের আর্থিক সংকটই এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সালে আর্থিক জটিলতার কারণে নতুন চুক্তি করতে না পেরে মেসিকে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে হয়েছিল। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X