মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এমবাপ্পের চোটে অনিশ্চিত এল ক্লাসিকো, দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম
কিলিয়ান এমবাপ্পে

উরুর চোটে পড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফলে আগামী ১০ মে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকোয় তার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। একই সঙ্গে এই চোট আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে ফ্রান্স জাতীয় দলের জন্যও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ক্লাব সূত্রে জানা গেছে, এমবাপ্পের বাম পায়ের সেমিটেন্ডিনোসাস পেশিতে আঘাত লেগেছে। গত শুক্রবার রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগা ম্যাচে ১-১ গোলে ড্রয়ের সময় তিনি ইনজুরিতে পড়েন এবং বাধ্য হয়ে মাঠ ছাড়েন।

বর্তমানে লা লিগা টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা ১১ পয়েন্ট পিছিয়ে আছে। এর মধ্যেই ৫ মে এস্পানিওলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। সেই ম্যাচের পরেই অনুষ্ঠিত হবে মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ—এল ক্লাসিকো।

অন্যদিকে, যদি রিয়াল এস্পানিওলের বিপক্ষে পয়েন্ট হারায় এবং বার্সেলোনা ওসাসুনা-কে হারাতে পারে, তাহলে হান্সি ফ্লিক-এর দল টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করে ফেলতে পারে।

চলতি মৌসুমে একাধিক ইনজুরিতে ভুগছেন এমবাপ্পে। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকা এর আগে হাঁটুর চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন, যা তার ক্যারিয়ারের দীর্ঘতম বিরতি। সামনে ফিফা ফুটবল বিশ্বকাপ থাকায় তার ফিটনেস এখন বড় উদ্বেগের কারণ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X