মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আকাশচুম্বী দামের মধ্যে ৫০ ডলারে বিশ্বকাপের টিকিট দিচ্ছেন মামদানি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৩:৩৫ পিএম
আকাশচুম্বী দামের মধ্যে ৫০ ডলারে বিশ্বকাপের টিকিট দিচ্ছেন মামদানি

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে টিকিট, যাতায়াত, আবাসন এবং গাড়ি পার্কিংয়ের খরচ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে ডায়নামিক প্রাইসিং পদ্ধতির কারণে একই ভেন্যুর বিভিন্ন ম্যাচে টিকিটের দাম ভিন্ন হওয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই নিউইয়র্কের নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন একটি বিশেষ উদ্যোগের—শুধুমাত্র ৫০ ডলারে (প্রায় ৬১০০ টাকা) ১০০০টি বিশ্বকাপ টিকিট নিউইয়র্কবাসীর জন্য বরাদ্দ করা হবে।

ঘোষণা অনুযায়ী, নিউইয়র্কের ৮০ লাখের বেশি বাসিন্দার মধ্যে লটারির মাধ্যমে এই টিকিট বিতরণ করা হবে। বিশ্বকাপ শুরুর তিন সপ্তাহ আগে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।

মেয়র মামদানি জানান, এই টিকিটের দাম তুলনামূলকভাবে অনেক কম—যা তিনি উদাহরণ দিয়ে বলেন, এটি “নিউইয়র্ক সিটির পাঁচ কাপ লাটে কফির দামের সমান”।

এছাড়া টিকিটধারীদের জন্য স্টেডিয়ামে যাতায়াতে বিনামূল্যের বাস সার্ভিসও থাকবে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামটির ধারণক্ষমতা প্রায় ৮২ হাজার। সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আটটি ম্যাচের মধ্যে সাতটির জন্য প্রতি ম্যাচে প্রায় ১৫০টি করে টিকিট বরাদ্দ রাখা হবে। তবে ১৯ জুলাইয়ের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ এই তালিকার বাইরে থাকবে। বর্তমানে সেই ম্যাচের কিছু টিকিটের দাম প্রায় ৩৩ হাজার ডলার পর্যন্ত পৌঁছেছে।

মেয়র আরও জানিয়েছেন, টিকিটধারীদের জন্য স্টেডিয়ামে যাতায়াতে বিনামূল্যের যাওয়া-আসার বাস সুবিধা থাকবে। আগামী ২৫ মে থেকে লটারির মাধ্যমে এসব টিকিট বিতরণ শুরু হবে।

এ ছাড়া টিকিট কালোবাজারি ঠেকাতে শহর কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডেমোক্রেটিক পার্টি থেকে নিউইয়র্ক সিটির নির্বাচিত মেয়র মামদানি। তিনি বলেন, বিতরণ করা টিকিট যেন শুধুমাত্র নিউইয়র্ক সিটির বাসিন্দারাই পান এবং সেগুলো যেন ফের বাজারে বিক্রি না হয়, তা নিশ্চিত করা হবে।

টিকিটগুলো হস্তান্তরযোগ্য হবে না এবং বাসিন্দাদের যাচাইয়ের জন্য নগর কর্তৃপক্ষ বিভিন্ন উপায় চালু করবে। ম্যাচের দিন বাসে ওঠার সময় সরাসরি সমর্থকদের হাতে তুলে দেওয়া হবে টিকিট। আমরা নিশ্চিত করছি, যেসব শ্রমজীবী মানুষ এই খেলাটির জনপ্রিয়তায় ভূমিকা রেখেছেন, তারা যেন খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত না হন।

এর আগে নির্বাচনী প্রচারণার সময় মামদানি ফিফার প্রতি টিকিটমূল্য কমানোর আহবান জানিয়েছিলেন। তার দাবি ছিল– মোট টিকিটের ১৫ শতাংশ যেন স্বল্পমূল্যে স্থানীয় বাসিন্দাদের জন্য সংরক্ষণ করা হয়। পাশাপাশি চাহিদাভিত্তিক টিকিটমূল্য নির্ধারণের পরিকল্পনা বাতিলের দাবিতে তিনি একটি আবেদনও করেছিলেন।

তবে ৫০ ডলারের এই টিকিটগুলো সরাসরি ফিফা দিচ্ছে না। মেয়রের কার্যালয় জানায়, এগুলো এসেছে নিউইয়র্ক ও নিউজার্সির যৌথ আয়োজক কমিটির জন্য বরাদ্দকৃত টিকিট থেকে।

যদিও উচ্চমূল্যের টিকিট নিয়ে সমালোচনার মুখে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্য ফিফা কিছু ৬০ ডলারের টিকিটও ছেড়েছিল। সেসব টিকিট সংশ্লিষ্ট ম্যাচে অংশ নেওয়া দলগুলোর জাতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া হয়েছে। পরে সেসব ফেডারেশন নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ঘরের মাঠে ও বিদেশে পূর্ববর্তী ম্যাচগুলোতে অংশ নেওয়া নিবেদিতপ্রাণ সমর্থকদের মধ্যে টিকিট বিতরণ করে।

প্রসঙ্গত, মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচ শুরু হবে ১৩ জুন থেকে। যেখানে ফুটবল পরাশক্তি ব্রাজিল, ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের ম্যাচ রয়েছে। গ্রুপপর্বে পাঁচটি, নকআউটে দুটি এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নিউজার্সির এই ভেন্যুতে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X