মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিদায়ী ম্যাচে লিভারপুলের তারকার চোখে জল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৫:২০ পিএম
বিদায়ী ম্যাচে লিভারপুলের তারকার চোখে জল

চলতি মৌসুমে পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকলেও শেষ পর্যন্ত অ্যানফিল্ডে নিজের প্রতি ভালোবাসা ও সম্মানেই ভেসে গেলেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে শেষ লিগ ম্যাচে দর্শকদের আবেগঘন বিদায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন এই মিসরীয় ফরোয়ার্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে লিভারপুল ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। ম্যাচের ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন সালাহ। এরপর শেষ বাঁশি বাজার পর অ্যানফিল্ডের গ্যালারি থেকে উঠে দাঁড়িয়ে সমর্থকরা তাকে অভিবাদন জানালে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

এই ম্যাচে লিভারপুলের হয়ে শেষবারের মতো মাঠে নামেন তার দীর্ঘদিনের সতীর্থ অ্যান্ডি রবার্টসন। গত প্রায় এক দশকে ক্লাবের অসংখ্য সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই দুই তারকার বিদায় মুহূর্তে অ্যানফিল্ডে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সালাহ বলেন, আমি মনে করি, জীবনে এত বেশি কখনো কাঁদিনি। আমি সাধারণত আবেগপ্রবণ নই। আমাদের যৌবন এখানে কেটেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবকিছু একসঙ্গে ভাগ করেছি।

তিনি আরও যোগ করেন, রবার্টসন ভালোবাসার যোগ্য, কারণ মাঠে সে সবকিছু দিয়েছে। এজন্যই সমর্থকেরা তাকে ভালোবাসে।

উল্লেখ্য, সালাহ ও রবার্টসন ২০১৭ সালের একই ট্রান্সফার উইন্ডোতে লিভারপুলে যোগ দেন। এরপর তারা একসঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সাক্ষী হন, যা ক্লাব ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ক্লাব নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন সালাহ। তবে বিদায়ের এই আবেগঘন মুহূর্তে তিনি লিভারপুলে কাটানো সময়, অর্জন এবং সমর্থকদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।

তার ভাষায়, আমরা সবকিছু জিতেছি। ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X