মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গুজরাটকে উড়িয়ে টানা দ্বিতীয়বার আইপিএল ফাইনালে আরসিবি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১০:৪০ এএম
গুজরাটকে উড়িয়ে টানা দ্বিতীয়বার আইপিএল ফাইনালে আরসিবি

বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে। গুজরাট টাইটান্সকে ৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দাপটের সঙ্গে শেষ চারের বাধা পেরিয়েছে তারা।

প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে ১৬২ রানেই গুটিয়ে যায় গুজরাট টাইটান্স।

ইনজুরির কারণে ইনফর্ম ফিল সল্টকে ছাড়াই মাঠে নামে বেঙ্গালুরু। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। ভেঙ্কটেশ আইয়ার মাত্র ৭ বলে ১৯ রান করে ঝড়ো সূচনা এনে দেন। এরপর বিরাট কোহলি ২৫ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন।

মাঝের ওভারগুলোতে জেসন হোল্ডার ও রশিদ খান উইকেট তুলে নিয়ে কিছুটা চাপে ফেলে আরসিবিকে। কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক রজত পাতিধর। মাত্র ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৪টি চার।

পাতিধরের বিস্ফোরক ব্যাটিংয়ে শেষ ৬ ওভারে ১১৪ রান তোলে বেঙ্গালুরু। অন্যদিকে ক্রুনাল পান্ডিয়াও ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

২৫৫ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। কিউই পেসার জ্যাকব ডাফির বলে প্রথম ওভারেই হিট-উইকেট হয়ে ফেরেন সাই সুদর্শন। এরপর শুভমান গিলকে মাত্র ৪ রানে বোল্ড করে গুজরাটকে আরও চাপে ফেলেন ভুবনেশ্বর কুমার।

জস বাটলার ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে আশা জাগালেও তাকে ফিরিয়ে দেন জশ হ্যাজলউড। এরপর রসিক সালামের জোড়া আঘাতে পাওয়ার-প্লের মধ্যেই ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে গুজরাট।

শেষদিকে রাহুল তেওয়াতিয়া ৫টি ছক্কার সাহায্যে ৬৮ রানের লড়াকু ইনিংস খেলেন। তবে তার এই ইনিংস কেবল হারের ব্যবধানই কমাতে সাহায্য করেছে।

দুর্দান্ত ব্যাটিং, নিয়ন্ত্রিত বোলিং এবং অধিনায়ক রজত পাতিধরের অতিমানবীয় ইনিংসে ভর করে আবারও আইপিএল ফাইনালের মঞ্চে উঠলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X