মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের গোয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা আবারও দেখিয়েছে তাদের লড়াকু মানসিকতা। রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা এক ম্যাচে পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ একটু ছন্নছাড়া খেলছিল। সেই সুযোগে ২৩ মিনিটে কর্নার কিক থেকে গীতা রানির গোলে এগিয়ে যায় নেপাল। প্রথমার্ধে আরও একটি গোল হজম করতে যাচ্ছিল লাল-সবুজের মেয়েরা, কিন্তু গোলরক্ষক মিলি আক্তারের দারুণ সেভে বেঁচে যায় তারা।

বিরতির ঠিক আগমুহূর্তে অসাধারণ এক গোলে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা। কর্নার কিক থেকে সরাসরি বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। এই গোলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। নেপাল কয়েকবার ভালো সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। অন্যদিকে সাগরিকা একটি সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ে এলো বাংলাদেশের জয়সূচক গোল।

শামসুন্নাহার জুনিয়রের পাস ধরে সাগরিকা চাপ সৃষ্টি করলে নেপালের রক্ষণভাগ তালগোল পাকিয়ে নিজেদের জালে বল ঢুকিয়ে দেয়। এই আত্মঘাতী গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সাফ ফাইনালে উঠল পিটার বাটলারের শিষ্যরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X