মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সর্বোচ্চ ভোটে বিসিবি পরিচালক তামিম

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের ভোটে তিনি ৭৩ ভোট অর্জন করেন।

বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর অধিকাংশ পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ ছিল মূলত খুলনা ও বরিশাল বিভাগ এবং ক্লাব ক্যাটাগরিতে।

ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-২ থেকে ১২ জন পরিচালক নির্বাচিত করতে ভোট দেন ৭৬ জন কাউন্সিলর। এ ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

অন্যদিকে, ক্লাব ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-১ এ ১০টি পরিচালক পদের মধ্যে ৭টিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় শুধুমাত্র খুলনা ও বরিশাল বিভাগে।

বরিশাল বিভাগের একটি পরিচালক পদে মুন্তাসির আলমকে পরাজিত করে পরিচালক নির্বাচিত হন বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

খুলনা বিভাগে দুই পরিচালক পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে শান্তনু ইসলাম ও শফিকুল আলম বিজয়ী হয়ে পরিচালনা পর্ষদে স্থান করে নেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

নির্বাচিত পরিচালকদের ভোটে আজই বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। এ পদে তামিম ইকবাল নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X