মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ছায়া হইয়ে তবু পাশে রইবো

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম
আক্কেল চাচা

কুটিকালে বইডা দেকিলাম। নাম ছিল মধুমিলন। নায়ক নায়কা ছিল রেজ্জেক শাবানা। এই সিনেমার এট্টা গান খুবই জনপিয় হইলো। স¹লির মুকি মুকি ছিল গানডা। শহিদুল ইসলাম চাচার লিকা আর বশীর আহমেদ চাচার সুরি গানডা গাইলেন ফেদ্দোসী রহমান খালা। ‘কথা বল না বল ওগো বন্ধু ছায়া হয়ে তবু পাশে রইবো’ গানডা যে সেই আমলে জনপিয় ছিল সিরামডা না। হালি কইরে গানডা আবার সুমকি চইলো আইসলো।

গ্যালো বিসসুদবার দেশে রাজা ভোট হইয়ে গ্যালো। বিপুল ভোটে জিতে বিএমপি সরকার গড়তি যাচ্চে। আজ নতুন এমপি আর নতুন মুন্ত্রীসভার শপত হবে। এরমদ্দি গাবায় গেলো এট্টা খবর। যারা সরকার গড়তি চাইলো তারা ভোটে গড়া খাইয়ে স্বপন পূরণ হয়নি। তারা ছায়ামুন্ত্রীসভা গড়বে।

ছায়ামুন্ত্রী সভাডা কি সিডা জানার চিস্টা দিতি এক মুরুব্বী গানডা গাইয়ে হেজেমানে কইরে দেলে। তার ঝনাত খচাত হাতে কলমে শিকোনোর কায়দা দেইকে আকাটা মাইরে গেলাম। মুরুব্বী যিডা বুজোলে সিডার সারমম্ম হচ্চে, যিনি যে দপ্তরের মুন্ত্রী হবেন তারে চোকি পাহারা দিয়ার জন্যি বিরোদীদলের মদ্দিত্তে একজনরে সেট কইরে দিয়া হবে। মানসির ঘাড়ে যিরাম দুই ফেরেস্তা আল্লা বসায় দেচেন সেইরাম আর কি। ঐ মুন্ত্রী মহোদয় কনে কি কত্তেচে সিডা সিসি ক্যামেরার মতো ঘাড়ের পেছনে থাইকে সারেক্কন ফলো কত্তি থাকপে।

তিনি যদি কোন ভুল করেন বা তলশুড়া কিচু কত্তি যান তো রিহায় নেই। সাতে সাতে সারেদেশে ছায়ামুন্ত্রী তা চাউর কইরে দেবেন। জনগনও টের পাইয়ে যাবে কোন মুন্ত্রী কি কচ্চে, না কচ্চে। এইটুকু উসাতিই স্যানে তক্ক বিতক্ক লাইগে গেলো। একদল জিনুসটার পক্কে দাড়ায় গেলো, আরেক দল বিপক্কে। পক্কের লোকের সাফ কতা কিডা কোন কাজ হাতে নেলে, কত টাকার পোকল্প সিডা টু দ্যা পয়েন জনগন জানতি পারে না।

ছায়ামুন্ত্রী যদি সিডা জনগনরে জানায় দেয় সিডা তো ভালো জিনুস। মুন্ত্রী মহোদয় চালিও বেলাইনি যাতি পারবে না। যারা বিপক্কে তাইগের যুক্তি হচ্চে ঘাড়ের গুড়ায় ফেউ লাইগে থাকলি তো কাজ করায় দুস্কর। যাই কত্তি যাবে তাতে যদি বাও হাত দিয়া শুরু করে তালি তারে সামলাবে না কাজ করবে। দুইপক্কই আমারে মাঝে ফেলায়ে আমার কি মত জানতি চালে। আমিও পন্ডিতির ভাব ধইরে কলাম, উত্তর সুমায়ই দিয়ে দেবেনে, এট্টু র করো।

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

X