মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্ষেমতা কি জিনুস!

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ এএম
আক্কেল চাচা

মাজেমদ্দি ভাবি জীবন কত অদ্ভুত, আর ক্ষেমতা কি জিনুস! যখন কারো ক্ষেমতা থাকে তকন পোটোকল আর লোকের কচনে কাচেপিটি ভিড়া দুস্কর। আর যকন ক্ষেমতা থাকে না, তকন পোটোকল তো দূরির কতা কাচেপিটি কোন মুনিষ্যিই পাওয়া যায় না। কচ্চিলাম রাজনীতিবীর আর সরকারি কম্মকত্তাগের কতা।

গ্যালো সরকারের এক অত্থমুন্ত্রীর দায়িত্ব শেষ। ঢাকাত্তে সিলেট গেলেন। মুরুব্বী মানুস তার হুইল চিয়ার ঠেলার কোন লোক নেই। অতচ যকন মুন্ত্রী ছিলেন তকন আসার কতা শুনলি বিমানবন্দরে পা ফেলার জাগা থাইকতো না। দেশে নতুন সরকার গড়া হইলো। শপত অনুষ্টানে উপদিষ্টারা আসিলেন পতাকা লাগানো গাড়িতি। যাওয়ার সুমায় ভ্যালা গাড়ি, মনে হইলো গায় ঢ্যাক্কা লাগলিও তাগানোর কারো সুমায় নেই। অনেকে পায় হাইটে চইলে গেচেন।

স্বরাস্ট উপদিষ্টা চাচার নিরাপত্তায় থাকা পুলিশ শপতের আগের দিন তারে পস্ট কইয়ে দিলেন আজকেই যদি আপনার কাচতে চইলে না যায় তালি নতুন কোন মুন্ত্রীর ডিউটি পাবান্না। তাই কাল পন্তিক অপেক্কা করার টাইম নেই। আগের দিনই সে হাটা দেচে। উনার ডিরাইভারও ব্যানবেলা চুয়াচুয়ি কইয়ে দেচে। বিকেল পন্তিক থাকলি আমিও ডিউটি পাবো না, তাই চইলে গেলাম। পরে উনি সরকারি গাড়ি আর পোটোকল ছাইড়ে নিজির মত গিলেন অনুষ্টানে।

অত্থ উপদিষ্টারে দেকলাম অনুস্টান শেষে মাওড়ার মতো হাইটে যাচ্চে। পরে বিএমপির মহাসচিব ও স্তানীয় সরকার মুন্ত্রী ফখরুল চাচা তারে নিজির গাড়িতি উটোয় নিয়ে গেলেন। আর অইন্যগের কতা আর কি কবো। ফেসবুকি দেকলাম পোধান উপদিষ্টা চাচা নিজির এট্টা ব্যাগ নিজি টাইনে নিয়ে কনে যেন যাচ্চে। লাইট ক্যামেরা একশান তো দূরির কতা ফিরে তাগানোর জন্যিও কারো দেকা গেলো না।

চাকে মধু থাকলি যিরাম মৌমাছির অভাব হয় না, সিরাম যকন যে ক্ষেমতায় থাকে তারেও চাগাবাগা কইরে রাকা মানসির অভাব হয় না। যারা ক্ষেমতায় চড়লেন তাগের আশপাশ একন এট্টু তাগালিই বুজা যাবেনে কি হতি যাচ্চে। যাইগের কোনদিন টিকিও দেকা যায় নি তাইগের হুটোপাটা আর আপন হওয়ার চিস্টা দেকলি আকাটা মাইরে যাতি হয়। আলাম কনে, মলাম যে!

ইতি- অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

X