মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এট্টা চাজ্জার ভ্যানের জন্যি জীবন খ্যায় !

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১০:৫৩ এএম
আক্কেল চাচা

চিটিডা লিকতিও খুব খারাপ লাইগদেচে। হরহামেশায় ইরাম খবর কানে আসে। এট্টা চাজ্জার ভ্যান ছিনতেই কত্তি যাইয়ে জানেই খ্যায় কইরে দেচ্চে। কি সব্বোরাশে কতা কওদিনি বাপু ! বগুড়ার শিবগঞ্জে চাজ্জার ভ্যান ছিনতেই করার এট্টা চক্করগের ধরিল পুলিশ। এই দলে চারজন ছিলো। এইগের কাজ ছিলো বিটিগের সাজায় গুজায় ভ্যানয়ালারে টোপ দিতো মুটা টাকায় নিজ্জন পতে নিয়ে যাওয়ার জন্যি। সেই টোপে যারা পইড়তো তাইগের ভ্যানতো যাইতোই সাতে জানডাও খ্যায় হইতো।

বিটিগের কাজ ছিলো দিন চুক্তিক ভাড়া কইরে ভ্যানয়ালার সাতে মিটেমিটে কতা কইয়ে খাতির করা। তারপর যাওয়ার পতে কোনটোয় থাইমে নাস্তা পানি করার সুমায় ভ্যানয়ালারেও খাতি দিতো। কিন্তুক আগেত্তে তাইগের খাওয়া ঠিক করা থাইকতো। যিডাতে অজ্ঞান করা মাল মেডিসিন আগেত্তে দিয়া থাইকতো সিডা ঠিক ভ্যানয়ালারেই খাতি দিতো।

বাড়িত্তে আনা খাওয়া , সগ্গলি মিলে খাচ্চে তাতে ভ্যানয়ালার তো সন্দো করার কিচু থাকে না। কিন্তুক এরমদ্দিও যে ছালচাতুরী রইয়েচে তা খাওয়ার পরে টের পাইতো। অবিশ্যি পাইয়ে আর লাভও হইতো না। যদি কপাল ভালো হইতো তেবে ভ্যানডা গেলিও কারো জানডা বাইচে যাইতো। কিন্তুক বেশীর ভাগের বেলায় হইতো তার উল্টো। ভ্যান আর জান দুডোই যাইতো চইলে।

শিবগঞ্জ থানার মেঘাখর্দ্দ দক্কিন পাড়া এলেকার অটোভ্যান চালক হাফিজুর রহমান সকালে চাজ্জার ভ্যান নিয়ে বাড়িত্তে বাইরোলেন। সন্দের পর মুকামতলা সুনাতলা রাস্তার আমঝুপি তিনমাথা এলেকায় অজ্ঞান হইয়ে পইড়ে থাকা অবস্থায় হাতা সিং কইরে হাসপাতালে নিয়ে যাওয়া হইলো। দুদিন পর তিনি মইরে যান।

সেই ঘটনায় হাফিজুর চা’র ছাবাল আমিনুল ম্যা’বাই উজ্জুক কইরে মামলা কল্লি পুলিশ চোরগের ধইরে ফেলায়লো। আমি ভাইবে পাইনে এট্টা ভ্যান চুরি কইরে চুরাই জিনুস হিসেবে বেইচে কত টাকা উরা পায়? এট্টা ভ্যান আর চাজ্জার ব্যাটারির দাম কি এট্টা মানসির জানের চাইতেও বেশী? কোন পরানডা কনে থুইয়ে তারা ইরাম কাজডা করে কওদিনি বাপু।

যারা ইরাম ভ্যান চালায় বেড়ায় বেশির ভাগ সুমায় তারা ধার দিনা কিম্বা সমিতিত্তে কুচো লোন তুইলে এই সব করে। সারাদিন ভাড়াভুতো খাইটে কিস্তি টানে এই আশায় শোধ হইয়ে গেলি যা থাকপে সিডা দিয়ে বউ ছাবাল মাইয়ে নিয়ে কোন রকম দুডো ডাল ভাত খাবে ।

তাইগের জিনুসটা চুরি কইরে নেচ্চে, সাতে আয় করা মানুসটারে মাইরে ফেলতেচে তালি ঐ পরিবারডা কি হাল হয় সিডা একবারও কি মনে দাগা দেয় না !

ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

X