মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চোকি ঝালের গুড়ো দিয়ে চুরি !

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:২৮ এএম
আক্কেল চাচা

মানুস দিন দিন এতো স্যায়না হচ্ছে ভাবদি গেলি আকাটা মাইরে যাতি হয়। কাল যিরাম এট্টা খাইন বাইদলো। খদ্দের সাইজে গয়নার দুকানে ঢুকিলো এক বিটি। ইনোয় বিনোয় দুকানদাররে পটায় পুটোয় দুকানে যত গয়না ছিলো সব দেইকে অবলাস্টে খতেত্তে টাকা বাইরো করার উসলোত দিয়ে ঝালেরগুড়ো মাইরে দিলো দুকানের তিনজনের চোকি। এ সময় চুড়ি, কানের দুল এবং হার ছিনোয় নিলো। গয়নাগুলো প্রায় সাড়ে তিন ভরি সুনা দিয়ে বানানো ছিল। চম্পট দিয়ার চিস্টা দিলি এক কম্মচারী চোকির ঝালের গুড়ো নিয়ে ওই বিটির দুই হাত কৌশলে ধইরে ফেলিল। তারপরও ফাড়িক কাটার দিয়ার চিস্টা দিলি দুকানদার আর কম্মচারী মিলে তারে আগড়া দিলো। তাইগের ঢ্যাক্কা মাইরে পলানোর চিস্টা দিলিও তারাও নাছোড় বান্দা। ঢ্যাক্কাঢেক্কি চলার মদ্দি লোকের চোকি পইড়ে গিলো। ব্যস সব আইগোয় আইসে পুলিশি খবর দিলি পুলিশ ঝনাত খচাত আইসে তারে কট কইরে নিয়ে গেচে। কি সব্বোরাশে কতা কও দিনি বাপু ! মঙ্গলবার দিন দুপারে চট্টগিরামের ফটিকছড়ি উপজিলার পৌর সদরের বিবির হাটের নিউ টুনটু জুয়েলাসে এই খাইন বাইদেচে। দুকানের সিসিটিভি ক্যামেরায় ধরা ছবিতি দেখা যায়, ওই বিটি খদ্দের সাইজে সুনার গয়না নিয়ে পলাতি চাইলো। পুলিশ জানায়েচে বিটি চোরডার নাম সালমা আকতার। তিনি ফটিকছড়ির ধম্মপুর ইউনিয়নের বাসিন্দা হলিও থাকেন হাটহাজারী উপজিলা সদরের ভাড়া বাসায়। দুকানের মলিক সুমন ধর কইয়েচেন সাড়ে তিন ভরি সুনা নিয়ে ভুকসি মারার চিস্টা দিলো। কিন্তুক আমরা তারে আগড়া দিয়ে ধইরে ফেলি। পরে পুলিশ আসলি তারে পুলিশির হাতে দিয়ে দিচি। ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম চাচা জানায়েচেন ওই বিটির বিরুদ্দে গতকালকেও উপজিলার আরেট্টা সুনার দোকানতে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গিলো। আজ হাবরা খদ্দের সাইজে চুরি কত্তি যাইয়ে ঘের খাইয়েচে। তারে থানা হাজতে আপাতক রাখা হইয়েছে। মামলা করার পর আদালতের মাইদ্যমে কারাগারে পাঠানো হবে। আগে শুনতাম চোকি ধুলো দিয়ে অপরাধী অপরাধ কইরে ভুকসি মাইত্তো। আর একন ধুলোর বদলি ঝালের গুড়ো ! কি জামেনা আইসলো! আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X