মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এট্টা জাগায় কি আমরা এক হতি পারিনে !

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৪:২৫ পিএম
আক্কেল চাচা

দেশ আইগোয় যাচ্চে সিডা নিয়ে কারো দ্বিমত নেই। কিন্তুক মাঝেমদ্দি ইরাম ইরাম খবর শুনি তাতে আকাটা মাইরে যায়। দেশ উন্নতির উপরে উইটে যাচ্চে সিডা যিরাম সুখির খবর সিরাম দুক্কির খবর হচ্চে মানুস উইলে যাচ্চে চরিত্রসীমার নিচেয়। মানুস একন যে সব কাজ করে তা কোন পরানে করে সিডা ভাবদি যাইয়েও আকাটা মাইরে যায়। ঢাকার পল্লবীতি শিশু রামিসার সাতে যা হইলো তা কোন পশুর পক্কেও করা সম্ভব কিনা সিডা এট্টা বড় কোচ্চেন। মাইয়েডারে হারায়ে তার বাপ মনের দুক্কি কইয়েচেন কারো কাচে তিনি বিচার চান না, চাইয়ে লাভডা কি চালিওতো বিচার পাব না। তাই খামাকা বিচার চাইনে। দুইনেয় কারো কাচে বিচার না দিয়ে বিচার দেচে ওপরয়ালার কাচে। সন্তান হারানো একজন বাপ কতডা কস্টে বুকি পাথর বানলি ইরাম কতা মুক দিয়ে বাইরো কত্তি পারে সিডা কেবল ভুক্কভুগিরাই কতি পারবে। তার এ কতাডা চোকি আঙুল দিয়ে দেকায় দেলে সুমাজে বিচার না পাওয়ার বাস্তব চিত্তর। আমি মুক্কু সুক্কু মানুস, জ্ঞানের বহর খাটো তবু এট্টা জিনুস বুজ পায়নে। এইরাম অমুনিষ্যির মত যারা কাজ করে তাইগের জন্যি লিকাপড়া করা জ্ঞানী উকিল সাহেবরা কোটে দাড়ায় কিরাম কইরে। মুতলার জন্যি দাড়ায় ? জীবনে মুতলাই কি সব ? যারা দাড়ান তাইগের কি বাড়ি ঘরে মাইয়ে ঝিবুত নেই! ইরাম এট্টা নিয়ম যদি আইনজীবীরা মিলে একাট্টা হন শিশু বা নারী নিযযাতনকারীগের জন্যি কেউ কোটে দাড়াবেন না। মহামান্য বিচারক যেন ঝনাত খচাত রায় দিয়ে দেন সুজা ফাসি। দেরি কল্লিই পয়সা মাইরে শয়তানরা আইনির ফাক ফোকর দিয়ে বাইরোয় যাতি পারে। ময়মরুব্বীগের মুকি শুনিচি বিচার দেরি করানো মানেই বিচার ভন্ডুল করা। তাই মহামান্য বিজ্ঞ বিচারক যদি কেস এক কোপে উলায় দিয়ার মত রায় দিয়ে দেন তালি এইগের আর ইরাম কুকম্ম করার সাহস হবে না। আমাগের দেশে নানা মুনি নানা মত আচে তেবে এট্টা জাগায় স¹লির এক হওয়া অতীব জরুলী। শিশু বা নারীগের মান ইজ্জেত যারা নষ্ট করবে, জানে খ্যায় কইরে দেবে তাইগের ব্যাপারে কোন ছাড় নেই। জাগায় খেলা, জাগায় পুরস্কারের মত বিচারডাও জাগায় কইরে দিতি হবে। ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X