
বকরা ইদি পশু কুরবানী এট্টা বড় কাজ। এই কুরবানীর সাতে জড়ায় আছে হযরত ইব্রাহীম ( আঃ) এর আত্মত্যাগের মহিমা। আল্লার সন্তুষ্টির জন্যি যিনি নিজির ছাবালের গলায় ছুরি চালাতি গিলেন। পরীক্কেয় পাশ করায় আল্লা খুশি হয়ে ছাবাল হযরত ইসমাইল (আঃ) এর বদলে এট্টা দুম্বা কুরবানী করায় দিলেন। সেইত্তে পশু কুরবানীর চল। তেবে বাড়ি পুষা পশুরে জবোই দিয়া হলিও আসলে দরকার মনের পশুরে জবোই দিয়া। হালি কইরে এট্টা জিনুস দেইকে কুরবানী নিয়ে দুডো কতা লিকতি বসা। ভুল হলি ক্ষেমা করবেন। বেশ কয়বছর ধইরে দেকতিচি কুরবানীর পশুর নাম দিয়া হচ্চে। রাজাবাবু, বিগবস, কালা পাহাড় ইরাম নাম দিয়াত্তে শুরু। তারপর দিয়া শুরু হইলো সিনেমার নামের সাতে নাম। বাহুবলী, সুলতান, খুকাবাবু, বাদশা, টাইগার । এরপর দিয়া শুরু হইলো খেলোয়াড়গের নাম মেসি, নেইমার, রুনালদো। এই বচর আরাক কাটি আইগোয় পশুর নাম দিয়া হইয়েছে ডুনাল্ড টিরাম্প, নিতানিয়াহু, নরেনমোদি কিম্বা পুতিন। হালি কইরে শুনতি পালাম বিলেতের পোভাবশালী পত্রিকা টেলিগিরাফ সুংবাদ বাইরো কইরেচে, বাংলাদেশে এবার কুরবানী হবে ডুনাল্ড টিরাম্প। নারানগঞ্জোর এক খামারে পুষা মোষির নাম হাউস কইরে থুইলো ডুনান্ড টিরাম্প। সেই মোষ ফেসবুকি ভাইরাল। নাম আর দামের কারনে। একন সেই খবর যদি বিদেশের পিপারে ছাপা হয় এইবার ইদি বাংলাদেশে ডুনাল্ড টিরাম্পরে কুরবানী দিয়া হচ্চে। হটাস এই খবর শুনলি যে কেউ নড়েচড়ে বসপে। খোদ টিরাম্প কাকু যদি বিষয়ডা জানতি পারে তালি তার ফলডা কি হতি পারে। এমনিতিই উসলোত ছাড়া কেওয়াজ বাদানোয় বইদরাম রইয়েচে তার নামে আর যদি এই খবর শুনতি পারে তালি কি হতি পারে। কুরবানীর মতো এট্টা ধম্মীয় বিষয় সাতে আমাগের দেশ এর সাতে আমরাসহ তামান দুইনের মোসলমানরা কি হ্যারেজ খাইয়ে যাতি পারে না ইরাম বালখিল্য কাজের জন্যি? নিজেরে ভাইরাল হওয়ার নিশায় ধম্মডারে ডুবোয় দিয়া হচ্চে কিনা সিডা সুধীজনের কাচে কোচ্চেন রাকলাম। কুরবানী ধম্মীয় বিষয় কোন ছাবালখেলা না। ইতি অভাগা আক্কেল চাচা
মন্তব্য করুন