
কতাডা ম্যালাদিন ধইরে প্যাটের মদ্দি বুগলা মাইরে ওটে। অনেকে আমার সাতে সহমত হতিও পারেন অনেকে দ্বিমত কত্তি পারেন। মুক্কুসুক্কু মানুস জ্ঞানের বহর খাটো তাই যেদি কেউ মনে দুক্কু মান তালি ক্ষেমা কইরে দেবেন। আমাগের ধম্মের পাচটা খুটি। তারমদ্দি হজ আর যাকাত স¹লির ওপর ফরজ না। যাইগের সক্কমতা আচে তাইগের ওপর ফরজ। যাকাতের বেলায় কওয়া বুলা আচে। কত টাকা বা সুনাদানা দেড়ি থাকলি যাকাত দিতি হয়। সেই সম্পদ না থাকলি তার যাকাত দিয়া লাগে না। দিনকে দিন ইরাম অবস্তায় হচ্চে তাতে আমাগের মত উমি মানুসগের ঈদডাও সিরাম হওয়ার জুগাড়। ইরাম সুমা আসতি পারে দেকা যাবে ঈদডা শুদু বড়লোকগের জন্যি। আমাগের মত উমি মানসির জন্যি না। দিন দিন জিনুস পত্তরের যে হারে দাম বাড়চে আর কামোয় সেই তুলনায় কমচে তাতে সবার সাতে ঈদির আনন্দ ভাগ নিয়ার জুগাড় কম আয় করা মানসির থাকছে না। বেশির ভাগ মানুসিরই একন আম বড় হাত ছোট অবস্তা। আম ধত্তি চালিই হাত খাটোর কারনে আম ধরা যাচ্চে না। এট্টা সুমায় ছিল ঈদ মানে সেমোই চিনি। মিস্টি মুক কইরেই মানুস ঈদ পার কত্তি পাইত্তো। একন দিন সুমা সিরাম নেই। একন ঈদ মানে গোস্তমুক। সাতে আনজাম কাড়তি বাড়তি ইরাম জাগায় গেচে আমাগের মত উমি মানসির ঈদ আসলে ভুকচি মারা ছাড়া কোন উপায় থাকেনা। সেলুনি খেউরি কত্তি গেলি ঈদ বুনাস, পতে বাইরোলি গাড়ি ঘুড়ায় ঈদ বুনাস, কোন সিবা নিতি গেলি ঈদ বুনাস। মানে স¹লির বুনাস দিতি যাইয়ে পাটায় পড়ার জুগাড়। কেউ হয়ত কতি পারেন বকরা ঈদি হাদিয়া হিসেবে গোস্ত আসতি পারে কিন্তুক স¹লি কি গোস্ত টুকায় বেড়াতি পারে। আর গোস্ত আসলিও তো গোস্তই সব না। আশাপাশ জুগাড় কত্তি গেলি পাইশো হওয়ার জুগাড়। কবি কইয়েচেন, পরের বেদনা সেই শুদু জানে যেজন ভুক্তভুগি। সিরাম যারা আমার মতো ভুক্তভুগি তারাই বোজবেন কেন ঈদির আনন্দের মদ্দি এই কতা উসালাম। তারপরও দুয়া করি ঈদি স¹লির জীবন সুকি শান্তিতি ভইরে উঠুক। স¹লিরে জানায় অগ্রিম ঈদির শুভেচ্চ। ঈদ মুবারক। ইতি অভাগা আক্কেল চাচা
মন্তব্য করুন