মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হায় রে জীবন !

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১১:০৯ এএম
আক্কেল চাচা

কাল এট্টা খবর শুইনে পুইতে গিচি। আমার ধারনা আমার মতো অনেকেই আকাটা মাইরে গেচেন খবরডা পাইয়ে। কি যুগ জামেনা আইসলো কওদিনি বাপু! কষ্ট দুক্কু কইরে ছাবাল মাইয়ে মানুস কইরে লাভডা কি। কুটিকালে এট্টা পইদ্য পড়িলাম। পিপড়ের ভয়ে মা না থুতো মাটিত, কোল দিয়ে বুক দিয়ে জগতে বিদিত।

ছাবাল মাইয়ের জন্যি মা যা করে তামান দুইনে আইনে মার পার গুড়ায় থুলিও তার কেনি কুনাও হবে না। অতস্ত ছেলেপিলে সেই মার খোজ না রাকা কতডা দুক্কির সিডা যার হয় সেই যানে। যা কওয়ার জন্যি চিটিডা লিকতি বইলাম। রাজধানীর মিরপুর-১১ এলেকার এট্টা বাসা বাড়িত্তে নুরজাহান বেগম নামের ৭৫ বচর বয়সের এক খালার মরাদেহ উদ্দার কইরেচে পুলিশ। লাশে পচন ধইরে গন্দ ছুটিল বিলে আশপাশের লোক টের পাইয়েচে। না হলি আরো কতদিন যে ইরাম পইড়ে থাইকতো তার হিসেব নেই। পুলিশির ধারনা অন্তত দিন আস্টেক আগে তিনি মইরে গিলেন।

এট্টা লোক মইরে পইড়ে থাকলো তা কেউ টেরই পালে না। কি আ”চায্য কতা কওদিনি বাপু! এই কয়দিনি তার কেউ তলাশই করিনি! কি”চু না হোক অন্তত খাওয়ার সুমায় তো মানুস ডাকডোক দেয়। আরো দুক্কির কতা হ”েচ যে ঘরডায় উনি মইরে পইড়ে ছিলেন সেই ঘরের চারপাশ দেকলি মনে হবে ইডা কোন মানসির ঘোরদোর না, গইল ঘর। আরো দুক্কির কতা হ”েচ উনি যে বাড়ির খোপে মইরে ছিলেন সিডা তার আপন মাইয়ের বাড়ি। আটদিনি মদ্দি মাইয়েডার কি একবারও তার মার কতা মনে পইড়লো না। এই মাইয়ে উ”চ শিক্কিত। তার বর বিশ্ববিদ্যালয়ে শিক্ককতা করেন। উনার বাকি তিন ছাবাল একজন সরকারি বড় অফিসার, ডিসি র‌্যাংকেরও উপরের। আরাক ছাবাল বুয়েটের মাইস্টের। আরাক ছাবাল ক্যানাডায় থাকে। স¹লি বড় মাপের মানুস আর বড় শিক্কিত। কি”চু‘ কি তাইগের শিক্কে যে মা মইরে পইড়ে থাইকলো মরার সুমায় গালে পানি দিয়ারও কারো টাইম নেই। মরার পর ঘরে দিনির পর দিন পইড়ে থাকা পোমান করে ধড়ে যদ্দিন জান ছিল, তদ্দিনও কেউ তার কাচেপিটি ভিড়িনি। কি জীবন এট্টা মা’র কওদিনি বাপু ! আলাম কনে, মলাম যে ! ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X