মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আবার ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১০:১৮ এএম
আবার ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রায় ৪৫ মাস পর আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে ফিরেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় থাকায় দেশের রিজার্ভে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার দিন শেষে দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ০৫ বিলিয়ন ডলার। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম রিজার্ভ আবার ৩৭ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করল।

বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতিতে দেশের রিজার্ভ বর্তমানে ৩২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।সমঝোতা স্মারক

চলতি মাসের শুরুতে, ১ জুন মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০ দশমিক ১০ বিলিয়ন ডলার। সে হিসাবে এক মাসেই মোট রিজার্ভ বেড়েছে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী বেড়েছে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার।

তবে মোট রিজার্ভের পুরো অর্থ ব্যবহারযোগ্য নয়। স্বল্পমেয়াদি বৈদেশিক দায় এবং অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা বাদ দিলে যে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভ থাকে, সেটিই অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণভাবে ব্যবহারযোগ্য রিজার্ভের একটি হিসাব সংরক্ষণ করে। এতে আইএমএফের বিশেষ ড্রইং অধিকার (এসডিআর), ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাব এবং এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর নিষ্পত্তির জন্য সংরক্ষিত অর্থসহ কয়েকটি খাত বাদ দেওয়া হয়। যদিও এ হিসাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ প্রায় ২৯ বিলিয়ন ডলার। প্রতি মাসে গড়ে প্রায় ৫ বিলিয়ন ডলার আমদানি ব্যয় বিবেচনায় নিলে এ রিজার্ভ দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিকভাবে অন্তত তিন মাসের আমদানি ব্যয় নির্বাহের সক্ষমতাকে নিরাপদ রিজার্ভ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল। তবে পরবর্তী সময়ে অর্থপাচার, বৈদেশিক মুদ্রার ওপর চাপ এবং অন্যান্য কারণে রিজার্ভ দ্রুত কমতে থাকে। একই সময়ে বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা বাড়ে এবং প্রতি ডলারের বিনিময় হার ৮৪ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন আমদানির ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের সময় মোট রিজার্ভ নেমে আসে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে। আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী তখন রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ডলারের বিনিময় হার ধীরে ধীরে বাজারভিত্তিক করা হয়। পাশাপাশি প্রবাসী আয় বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয় এবং আমদানির ওপর আরোপিত বিধিনিষেধও পর্যায়ক্রমে শিথিল করা হয়। এতে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়তে শুরু করে এবং রিজার্ভ পুনরুদ্ধারের ধারা জোরালো হয়।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় মোট রিজার্ভ ছিল প্রায় ৩৪ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী ছিল প্রায় ৩০ বিলিয়ন ডলার। এরপর রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয়ের উন্নতি এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ফিরে আসার ফলে আবারও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে।

রিজার্ভ বৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতা, আমদানি ব্যয় নির্বাহ, আন্তর্জাতিক আস্থা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক সূচক হিসেবে বিবেচিত হয়। তবে অর্থনীতিবিদদের মতে, দীর্ঘমেয়াদে এই প্রবণতা ধরে রাখতে রেমিট্যান্স, রপ্তানি আয়, বৈদেশিক বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় ধারাবাহিক সংস্কার বজায় রাখা প্রয়োজন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনুর মামলার রায়ের অপেক্ষা, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে মরক্কো

আবার ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আজ ফ্রান্স-সুইডেনের ম্যাচসহ টিভিতে খেলার সূচি

আখিরাতে দুনিয়ার সব সুখ-দুঃখ কেন এক মুহূর্তেই মুছে যাবে?

বিশ্বকাপ ফুটবল / শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে?

টাইব্রেকারে বাজিমাত প্যারাগুয়ের, চোখের জলে বিদায় জার্মানি

৩০ জুনের উল্লেখযোগ্য ঘটনা

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

X