
আজ ৩০ জুন ২০২৬ মঙ্গলবার। ইতিহাসের পাতায় এই দিনটি নানা রাজনৈতিক, সামরিক, সাংস্কৃতিক ও সামাজিক ঘটনার সাক্ষী। বিশ্বের বিভিন্ন দেশে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু এবং বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় নানা অধ্যায়ের কারণে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।
নিচে এক নজরে তুলে ধরা হলো ৩০ জুনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুদিন। ঘটনাবলি: ৬৫৬ - ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.) খেলাফত লাভ করেন। ১২৯৪ - সুইজারল্যান্ডের বার্ন থেকে ইহুদিদের বিতাড়ন করা হয়। ১৭৫৫ - ফিলিপাইনে ক্যাথলিক ধর্মাবলম্বী সব চায়নিজ রেস্টুরেন্ট বন্ধ করে দেয়। ১৭৫৭ - বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ত্রিশ হাজার সেনা নিজে ইংরেজ অধিকৃত কোলকাতা দখল করেন। ১৭৫৭ - নবাব সিরাজ-উদ-দৌলা স্বীয় পত্নী ও কন্যাসহ পালিয়ে যাবার সময় পথিমধ্যে রাজমহলে রাত কাটাতে গিয়ে তিনি ধরা পড়েন। ১৭৭২ - বাংলাদেশের রংপুরে ফকির মজনু শাহ জেহাদ শুরু করেন। ১৮৫৫ - ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়। ১৮৮৬ - ন্যায়বান গভর্মেন্ট দক্ষিণ সাহাবাজপুর পরগনা কোর্ট অব ওয়ার্ডসের শাষনাধীনে গ্রহণ করে বাবু পিতাম্বর বন্ধ্যোপাধ্যায়কে অস্থায়ী ম্যানেজার নির্ধারণ করে দৌলতখায় প্রেরণ করে। ১৮৯৪ - কোরিয়া চীন থেকে স্বাধীনতা পেয়ে জাপানের সহযোগিতা কামনা করে। ১৮৯৪ - লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়। ১৯০৮ - রাশিয়ার সাইবেরিয়ার বৈকাল হ্রদের উত্তর-পশ্চিমের দুর্গম পার্বত্য এলাকা টাঙ্গুস্কায় এক প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ঘটে। ১৯১৬ - রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। ১৯২০ - আয়াতুল্লাহ মীর্যা মো. ত্বাক্বী শিরাজীর নেতৃত্বে ইরাকের জনগণ ব্রিটিশ দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু করে। ১৯৩৪ - জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধিতা করায় প্রায় এক হাজার লোককে হত্যা করা হয়। ১৯৩৭ - বিশ্বে প্রথম আপৎকালীন টেলিফোন নম্বর ‘৯৯৯’ চালু হয় লন্ডনে। ১৯৪১ - নাজি গ্রুপের অনুসারীরা ইউক্রেনের স্বাধীনতা ঘোষণা করে। ১৯৫৭ - আওয়ামী লীগের প্রাদেশিক প্রধান, মাওলানা ভাসানী দলের সভাপতি হিসেবে পদত্যাগ করেন। ১৯৬০ - কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা জায়ার স্বাধীনতা ঘোষণা করে। ১৯৬৯ - নাইজেরীয় সরকার বায়াফ্রায় পাঠানো রেডক্রসের সব ধরনের সাহায্য বন্ধ করে দেন। ১৯৭১ - ‘নিউইয়র্ক টাইমস’- এর প্রতিনিধি সিডনি শ্যানবার্গকে ঢাকা থেকে বহিষ্কার করা হয়। ১৯৭১ - মুক্তিযোদ্ধারা তিনটি দলে বিভক্ত হয়ে নীলমনিগঞ্জ, হালসা ও আলমডাঙ্গা রেল লাইন বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দিয়ে পাকসেনাদের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ১৯৭৪ - বিশিষ্ট রাজনীতিক ভাষাসৈনিক জাতীয় লীগ প্রধান জনাব অলি আহাদ বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক হন। ১৯৭৯ - সুদানের জেনারেল ওমর আল বাশীর অভ্যন্তরীণ সংকটের সম্মুখীন সুদানের সাদেক আল মাহদীর সরকারকে ক্ষমতাচ্যুত করেন। ১৯৯১ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটে। ১৯৯৩ - ভারতে বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে লাখো জনতা অযোধ্যা অভিমুখে প্রতীকী লংমার্চ শুরু করেন। ১৯৯৭ - বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে চীনের কাছে হংকং হস্তান্তর করা হয়। ২০০০ - সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আইন প্রণয়ন করা হয় ৷ ২০০২ - বিশ্বের সবচেয়ে বড়ো পাটকল আদমজী জুট মিল বন্ধ করে দেয় বিএনপি জোট সরকার৷ ২০০৪ - গণপূর্ত অধিদপ্তর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করে। ২০০৮ - র্যাব সাইকি ভবনের মালিক পীরজাদা, মহাগুরু, জ্যোতিষ সম্রাট আর ভণ্ড বাবা ড. জীবন চৌধুরীকে গ্রেপ্তার করে। ২০০৯ - গ্রামীণ মহিলা উন্নয়ন প্রকল্প সমাপ্ত হয়। ২০১১ - বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়।
জন্ম: ১৪৭০ - অষ্টম চার্লস, ফ্রান্সের রাজা। ১৮০১ - ফ্রেডেরিক বাস্টিয়াট, ফরাসি অর্থনীতিবিদ ও তাত্ত্বিক। ১৮১৭ - জোসেফ ডালটন হুকার, ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী। ১৮৮৪ - জর্জ ডুহামেল, ফরাসি লেখক। ১৮৯৩ - ওয়াল্টার উলব্রিচত, জার্মান কমিউনিস্ট রাজনীতিবিদ। ১৯০৬ - অ্যান্টনি মান, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯১১ - চেসোয়াফ মিওশ, পোলীয়-মার্কিনী কবি, লেখক, শিক্ষাবিদ এবং অনুবাদক। ১৯১৭ - সুজান হেওয়ার্ড, আমেরিকান অভিনেত্রী। ১৯২৬ - পল বার্গ, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী। ১৯৩৩ - এম. জে. কে. স্মিথ, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ১৯৩৯ - হোসে এমিলিও পাচেকো, মেক্সিকোর তরুণ প্রজন্মের শীর্ষসারির কবি, ঔপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক। ১৯৪১ - পিটার পোলক, সাবেক ও বিখ্যাত দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ১৯৪২ - আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদের সাবেক উপনেতা বেগম মতিয়া চৌধুরী। ১৯৪৩ - সৈয়দ আখতার মির্জা,ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক। ১৯৪৩ - আহমদ ছফা, বাংলাদেশি লেখক, চিন্তক ও ঔপন্যাসিক। ১৯৫৪ - সেরযহ সারগসয়ান, আর্মেনিয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট। ১৯৬৩ - য়ংওইয়ে মাল্মস্টেন, সুইডিশ গিটারিস্ট ও গীতিকার। ১৯৬৪ - মার্ক ওয়াটার্স, মার্কিন চলচ্চিত্র পরিচালক। ১৯৬৫ - গ্যারি প্যালিস্টার, ইংরেজ ফুটবল খেলোয়াড়। ১৯৬৬ - মাইক টাইসন, মার্কিন পেশাদার বক্সিং খেলোয়াড়। ১৯৬৯ - সনাথ জয়াসুরিয়া, শ্রীলংকার সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ। ১৯৭৭ - জুস্টো ভিলার, প্যারাগুয়ের ফুটবলার। ১৯৭৮ - লুসিয়ানা লেওন লুসি, ছোটবেলা থেকে রাজনীতির মাঠে এবং অসংখ্য তরুণের মনে ঝড় তোলেন। ১৯৮০ - রায়ান টেন ডেসকাট, নেদারল্যান্ডসের ক্রিকেটার। ১৯৮৩ - শেরিল কোল, ইংরেজ গায়ক, গীতিকার, ড্যান্সার ও মডেল। ১৯৮৫ - মাইকেল ফেলপস, মার্কিন সাঁতারু এবং ২৩ টি অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী। ১৯৮৬ - ফ্রেডয় গুয়ারিন, কলম্বিয়ান ফুটবলার।
মৃত্যু: ৭১৩ - ইমাম জয়নুল আবেদিন, ইসলামের মহান বার ইমামদের মধ্যে অন্যতম। ১৬৬০ - উইলিয়াম অউগট্রেড, ইংরেজ মন্ত্রী ও গণিতবিদ। ১৭১৭ - নবাব মুর্শিদ কুলি খান, বাংলার প্রথম নবাব। ১৮৩৯ - দ্বিতীয় মাহমুদ খাঁ, তুর্কি সুলতান। ১৯১৭ - দাদাভাই নওরোজি, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য। ১৯১৯ - জন উইলিয়াম স্ট্রাট ৩য় ব্যারন রেলি, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী। ১৯৩৪ - কার্ট ভন সচলেইচের, জার্মান জেনারেল, রাজনীতিবিদ ও ২৩ তম চ্যান্সেলর। ১৯৫৯ - খ্যাতনামা বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী। ১৯৬২ - প্রমীলা নজরুল, বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের পত্নী। ১৯৭১ - ভ্লাডিস্লাভ ভোল্কোভ, রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী। ১৯৭৪ - অ্যালবার্ট কিং, মার্টিন লুথার কিং এর মা। ২০০১ - চ্যাট অ্যাটকিন্স, আমেরিকান গায়ক, গীতিকার, গিটার ও প্রযোজক। ২০০৩ - বাডি হাকেট, আমেরিকান অভিনেতা ও কৌতুকাভিনেতা। ২০০৯ - পিনা বাউসচ্, জার্মান ড্যান্সার, কোরিওগ্রাফার ও পরিচালক। ২০১৪ - পল মাযুরস্কয়, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
মন্তব্য করুন