সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: গ্রামের কাগজ

যশোরে সম্মিলিত আলেম সমাজ খুলনা বিভাগের উদ্যোগে দেশ ও জনগণের কল্যাণে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা সম্মিলিত আলেম সমাজের উদ্যোগে দেশ ও জনগণের কল্যাণে আদ্-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিশিষ্ট আলেম-উলামা, ইসলামী গবেষক, হাফেজ, ইমাম, খতিব ও সমাজসেবীরা অংশ নেন।

সেমিনারে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু দেশের অনেক দরিদ্র ও নিম্নআয়ের মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতায় মানবকল্যাণকে সামনে রেখে আদ্-দ্বীন হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সময়ের দাবি। চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা ও ইসলামী আদর্শের সমন্বয়ে পরিচালিত হাসপাতাল সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা শাহিনুর রহমান, সিজান আহমেদ রাসেল, মাওলানা সাইফুজ্জামান, মাওলানা রনচিল ইসলাম রাফি, হাফেজ আল-আমিন মল্লিক, গাজী ফয়সাল মাহমুদ, এম. আব্দুল হাই, মাওলানা মাহদী হাসান, ইমাম হাসান নায়েরী, রুহুল আমিন, সৌরভ উদ্দীন, হাসান আল-মামুন (লাল), ড. মাহবুবুর রহমান, জুলফিকার আল-মাহমুদ নোমান, আমিরুল ইসলাম বেলালীসহ আরও অনেক বিশিষ্ট আলেম-উলামা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কবির বিন সামাদ। সেমিনারটি সঞ্চালনা করেন মুফতি সাইফুল্লাহ বিন কোরবান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X