সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

২৯ জুনের ইতিহাস: বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৫:৩৫ এএম
২৯ জুনের ইতিহাস: বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা

আজ ২৯ জুন ২০২৬, সোমবার। ইতিহাসে এই দিনটি বিভিন্ন যুগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন, যুদ্ধ, বৈজ্ঞানিক অগ্রগতি এবং সাংস্কৃতিক ঘটনাবলির জন্য বিশেষভাবে স্মরণীয়। একনজরে দেখে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা ও জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের তালিকা।

ঘটনাবলি: ১৬১৩ - শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়। ১৭৫৭ - লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন। ১৮০৭ - রাশিয়া-তুরস্ক যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সেনিয়াভিন অটোমান নৌবহর ধ্বংস করেন। ১৮১৭ - ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাস। ১৮৬৮ - প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়। ১৯১৩ - নরওয়েতে মহিলাদের ভোটাধিকার প্রদান। ১৯১৩ - বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়। ১৯৪৬ - বিকিনিতে আমেরিকার প্রথম পরমাণু বোমা পরীক্ষা। ১৯৬০ - জায়ারের স্বাধীনতা লাভ। ১৯৬৬ - মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে। ১৯৭৬ - ব্রিটেনের কাছ থেকে সেইশেলস নামক দীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে। ১৯৯১ - কোমেকোন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়। ১৯৯২ - আততায়ীর গুলিতে আলজেরিয়ার প্রেসিডেন্ট বোদিয়াফ নিহত হন।

জন্ম: ১৩২৬ - প্রথম মুরাদ, উসমানীয় সুলতান। ১৮৫৮ - পানামা খালের মার্কিন প্রকৌশলী গোথেলস। ১৮৬৪ - আশুতোষ মুখোপাধ্যায়, শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। ১৮৮৩ - চারুচন্দ্র ভট্টাচার্য, প্রখ্যাত অধ্যাপক ও লেখক। ১৮৯৩ - প্রশান্ত চন্দ্র মহলানবীশ, ভারতীয় বিজ্ঞানী, পরিসংখ্যানবিদ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা। ১৯০০ - অঁতোয়ান দ্য স্যাঁত-এগজ্যুপেরি, একজন ফরাসি লেখক, কবি, অভিজাত, সাংবাদিক এবং বৈমানিক। ১৯০৯ - শ্যামাদাস চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী। ১৯২০ - ফরাসি লেখক ফ্রেদরিক দার্দ । ১৯২৫ - জর্জো নেপোলিতানো, ইতালির নেপলসে জন্মগ্রহণকারী বিশিষ্ট রাজনীতিবিদ। ১৯২৬ - জাবের আল-আহমেদ আল-সাবাহ, আল-সাবা রাজবংশের স্বাধীনতা পরবর্তী কুয়েতে তৃতীয় আমির। ১৯৩৬ - বুদ্ধদেব গুহ, ভারতীয় বাঙালি লেখক। ১৯৩৬ - পি কে আয়েঙ্গার, ভারতে পরমাণু কর্মসূচির অন্যতম ব্যক্তিত্ব,ভাবা পরমাণু কেন্দ্রের অধিকর্তা ও ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী। ১৯৩৮ - অজিত রায়, বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক। ১৯৩৯ - অ্যালেন কনলি, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৪৪ - গ্যারি বিউসি, আমেরিকান অভিনেতা। ১৯৪৫ - চন্দ্রিকা কুমারাতুঙ্গা, শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ। ১৯৫৭ - গুরবানগুলি বেরদিমুহামেদু - একজন তুর্কমেনিস্তানের রাজনীতিবিদ। ১৯৫৭ - লেসলি ব্রাউন, মার্কিন প্রিমা বেলেরিনা ও অভিনেত্রী। ১৯৬২ - অ্যামান্ডা ডনোহো, ইংরেজ অভিনেত্রী। ১৯৮০ - বিখ্যাত ইংরেজ গায়িকা ক্যাথেরিন জেনকিনস। ১৯৮৫ - ইয়ান ওয়ার্ডল, স্কটিশ ক্রিকেটার। ১৯৮৬ - এ্যাডওয়ার্ড মায়া, রোমানীয় গায়ক ও ডিজে। ১৯৮৮ - এভার বানেগা, আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার। ১৯৯৪ - ক্যামিলা মেন্ডেস, মার্কিন অভিনেত্রী।

মৃত্যু: ১৩১৫ - র‍্যামন লাল, লেখক ও দার্শনিক। ১৮৭৩ - মাইকেল মধুসূদন দত্ত, উনিশ শতকের বাঙালি কবি। ১৮৮৬ - এডলফ মন্টিসেলি, ফরাসি চিত্রশিল্পী। ১৮৯৫ - টমাস হেনরি হাক্সলি, ইংরেজ জীববিজ্ঞানী, শিক্ষক ও অজ্ঞেয়বাদ দর্শনের অন্যতম প্রবক্তা। ১৯০৪ - টম এমেট, ইংরেজ ক্রিকেটার। ১৯১৯ - কার্ল ব্রুগমান, জার্মান ভাষাবিজ্ঞানী। ১৯৫৮ - জর্জ গান, ইংরেজ ক্রিকেটার। ১৯৬৬ - দামেদার কোশাম্বী, বৌদ্ধ ধর্ম বিশারদ। ২০০২ - উলাহ্-ইয়োহান ডাল, নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী। ২০০৩ - ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী। ২০০৭ - এডওয়ার্ড ইয়াং, তাইওয়ানীয় চলচ্চিত্র নির্মাতা। ২০১৩ - মারগেরিতা হ্যাক, ইতালীয় নভো পদার্থবিজ্ঞানী ও লেখক। ২০১৪ - আবুল হোসেন, বাংলাদেশি বাঙালি কবি। ২০১৫ - মুজিবুর রহমান, বাংলাদেশি চিকিৎসা বিজ্ঞানী। ২০১৮ - সবিতা চৌধুরী, একজন ভারতীয় চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীত শিল্পী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে হাসবে শেষ হাসি; ব্রাজিল, না জাপান?

ফেসবুক হ্যাকিং ঠেকাতে মেটার নতুন ফিচার, চালু করবেন যেভাবে

শেষ মুহূর্তের ম্যাজিকে শেষ ষোলোয় কানাডা, চোখের জলে বিদায় দক্ষিণ আফ্রিকা

‘কাজ না পেলেও নিজের দুনিয়াতেই সুখী’

২৯ জুনের ইতিহাস: বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা

ভারত সফরে আসছেন ট্রাম্প

খামেনির শেষযাত্রা ৪ জুলাই শুরু, অংশ নিতে পারেন দুই কোটির বেশি মানুষ

ঈদ পরবর্তী এক মাসে রাজারহাটে আমদানি এক-তৃতীয়াংশ / চামড়া শিল্পে অশনি সংকেত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নেই : নেতানিয়াহু

‘বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমে না জড়ানোর আহ্বান’

যশোর মোমিনগর সমবায় শিল্প সমিতি ত্রি-বার্ষিক নির্বাচনে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র জমাকাগজ সংবাদ

যশোর শিক্ষাবোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোরে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত

বেনাপোলে আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে পণ্য পাচারের মামলা

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

গুচ্ছ ভর্তি পরীক্ষার চতুর্থ মেধাতালিকার ফল প্রকাশ

ক্যালরিবহুল হলেও বাদাম খাওয়া উপকারী

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান নিয়োগপ্রাপ্ত

মোবাইল ব্যাংকিং দোকানে প্রতারণার অভিযোগে যুবক আটক

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

X