
বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ে আগের তুলনায় কম সক্রিয় হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিত থাকেন। ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি অনুসারীদের সঙ্গে মতামত ভাগ করে নেন।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি নারীদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। সেখানে তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই যেন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো না হয়।
প্রভার কথায়, ‘মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি- যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। যতই ছেলে বলুক, “বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে”; এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘বিশ্বাস করে যদি এরকম কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবে না। সুতরাং কখনও কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না, যতই সে ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন।’
প্রভা জানান, কিছুদিন আগে তিনিও একই ধরনের একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। সেই ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাকেও এমন কথা শুনতে হয়েছে। আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে—এরা কী কী বলে। আমি তাকে সোজা বলে দিয়েছি, ‘আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে-অন্যের জন্য মানানসই কিনা।’ এখন সে লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো।
মন্তব্য করুন