রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান নিয়োগপ্রাপ্ত

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

২৮ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক শেখ মাহমুদুল হাসানকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিনি চার বছর এ দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

নিয়োগের বিষয়ে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, তিনি প্রজ্ঞাপন হাতে পেয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ করে আজ বা কালকের মধ্যে যবিপ্রবিতে যোগদান করবেন।

উল্লেখ্য, অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে শিক্ষকতা শুরু করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নেই : নেতানিয়াহু

‘বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমে না জড়ানোর আহ্বান’

যশোর মোমিনগর সমবায় শিল্প সমিতি ত্রি-বার্ষিক নির্বাচনে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র জমাকাগজ সংবাদ

যশোর শিক্ষাবোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোরে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত

বেনাপোলে আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে পণ্য পাচারের মামলা

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

গুচ্ছ ভর্তি পরীক্ষার চতুর্থ মেধাতালিকার ফল প্রকাশ

ক্যালরিবহুল হলেও বাদাম খাওয়া উপকারী

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান নিয়োগপ্রাপ্ত

মোবাইল ব্যাংকিং দোকানে প্রতারণার অভিযোগে যুবক আটক

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

মহেশপুরে সার নিতে গিয়ে দুই কৃষক আহত

আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

ক্লাস বর্জন করে ‘শাট ডাউন’ কর্মসূচি, বিক্ষোভ অব্যাহত

যশোরে ফেনসিডিলসহ আটক আলমসাধু চালকের ৭ বছরের কারাদণ্ড

বিদেশে থাকা স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা,আটক ২

১৪ মাস পর মণিরামপুরে ভিটামিন এ কর্মসূচি

ঝিকরগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

X