রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

২৮ জুন: ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৫:৪৫ এএম
২৮ জুন: ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

প্রতিদিনের ইতিহাসে লুকিয়ে আছে অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা, যা বিশ্ব সভ্যতার গতিপথ পরিবর্তন করেছে। ২৮ জুন তেমনই একটি তাৎপর্যপূর্ণ দিন, যেখানে ঘটেছে যুদ্ধ, চুক্তি, স্বাধীনতা, রাজনৈতিক পরিবর্তনসহ নানা ঐতিহাসিক ঘটনা। পাশাপাশি জন্ম নিয়েছেন বহু বিখ্যাত ব্যক্তি এবং বিদায় নিয়েছেন ইতিহাসের প্রভাবশালী ব্যক্তিত্বরা।

ঘটনাবলি: ১২৬৬ - মুসতানসির বিল্লাহ আব্বাসীয় খিলাফত লাভ করেন। ১৩৮৯ - অটোমান সামরিক বাহিনী সার্বিয়ান বাহিনীকে পরাজিত করে। ১৬৫৭ - দারা শিকোহ অনূদিত ‘শিক-ই আকবর’ প্রকাশিত হয়। ১৭৫৭ - মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন। ১৮৩৮ - ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার অভিষেক ঘটে। ১৯১৯ - ভার্সাই চুক্তি, প্রথম বিশ্বযুদ্ধের পরপর যুদ্ধের মিত্রশক্তি ও তৎসংশ্লিষ্ট শক্তিসমূহ এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয়। ১৯৫৪ - জওহরলাল নেহরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশিলা নীতি ঘোষণা করেন। ১৯৬৩ - ক্রুশ্চেভ পূর্ব বার্লিন সফর করেন। ১৯৬৭ - পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় রোমানিয়া। ১৯৭৬ - ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে সেচিলিসের ১০২ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর স্বাধীনতা লাভ করে। মার্কিন বিমান ও নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট অন্তর্ভুক্ত হয়। ১৯৭৮ - পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহভস্ম ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষণ করা হয়।

জন্ম: ১৪৭৬ - পোপ চতুর্থ পল। ১৪৯১ - অষ্টম হেনরি, ইংল্যান্ডের রাজা। ১৫৭৭ - পিটার পল রুবেনস, ফ্লেমিশ চিত্রশিল্পী ও কূটনীতিক। ১৬৫৩ - মুহাম্মদ আজম শাহ, মোগল সম্রাট। ১৭১২ - জঁ-জাক রুসো, সুইজারল্যান্ডীয় দার্শনিক। ১৮৬৭ - লুইগি পিরান্ডেলো, নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান লেখক, কবি ও নাট্যকার। ১৮৭৩ - অ্যালেক্সিস কারেল, খ্যাতনামা ফরাসি চিকিৎসাবিদ। ১৮৮৩ - পিয়েরে লাভাল, ফরাসি সেনা, রাজনীতিক ও ১০১তম প্রধানমন্ত্রী। ১৮৮৮ - জর্জ চ্যালেনর, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। ১৮৯৪ - গোকুলচন্দ্র নাগ, প্রখ্যাত ‘কল্লোল’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক। ১৮৯৯ - আবদুল মোনেম খান, পূর্ব পাকিস্তানের গভর্নর। ১৯০৬ - মারিয়া গ্যোপের্ট-মায়ার, নোবেলজয়ী জার্মান বংশোদ্ভুত মার্কিন তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী। ১৯১২ - কার্ল ফ্রিডরিখ ফন ভাইৎস্যেকার, জার্মান পদার্থবিজ্ঞানী এবং দার্শনিক। ১৯২১ - পি. ভি. নরসিংহ রাও, ভারতীয় প্রজাতন্ত্রের দ্বাদশ প্রধানমন্ত্রী। ১৯২৬ - মেল ব্রুক্স, মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, সুরকার, গীতিকার, কমেডিয়ান, অভিনেতা এবং প্রযোজক। ১৯২৭ - শেরউড রোল্যান্ড, মার্কিন রসায়নবিদ। ১৯২৮ - প্যাট্রিক হেমিংওয়ে, মার্কিন লেখক। জন স্টুয়ার্ট বেল, আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী। পিটার হেইন, প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। ১৯৩০ - ইতামার ফ্রাঁকু, ব্রাজিলের প্রেসিডেন্ট। ১৯৩৪ - রয় গিলক্রিস্ট, জ্যামাইকান ক্রিকেটার। ১৯৪০ - মুহাম্মদ ইউনুস, বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। ১৯৪১ - ফেরদৌসী রহমান, বাংলাদেশি প্রখ্যাত সংগীতশিল্পী। ১৯৪৩ - ক্লাউস ফন ক্লিৎসিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী। ১৯৪৬ - ব্রুস ডেভিসন, মার্কিন অভিনেতা ও পরিচালক। ১৯৪৮ - ক্যাথি বেট্স, মার্কিন অভিনেত্রী। ১৯৫৭ - ক্যাথি ক্রস, নিউজিল্যান্ডীয় প্রমিলা ক্রিকেটার ও আইসিসি মনোনীত আম্পায়ার। ১৯৬৬ - জন কিউস্যাক, মার্কিন চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার। ১৯৭০ - মুশতাক আহমেদ, পাকিস্তানি ক্রিকেট তারকা। ১৯৭১ - ফাবিয়ঁ বার্থেজ, প্রখ্যাত ফরাসি ফুটবলার। ইলন মাস্ক, দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী ও প্রযুক্তি খাতে উদ্যোক্তা। ১৯৮৫ - ফিলিপ ফিল অ্যান্টোনিও বার্ডসলে, ইংরেজ ফুটবলার। ১৯৮৯ - মার্কিপ্লায়ার, খ্যাতনামা মার্কিন ইউটিউব ব্যক্তিত্ব। ১৯৯১ - কেভিন ডি ব্রুইন, বেলজিয়ান পেশাদার ফুটবলার।

মৃত্যু: ০৫৪৮ - প্রথম থিওডোরা, বাইজেন্টাইন জাস্টিনিয়ানের স্ত্রী। ০৫৭২ - আল্বোইন, লোম্বারডের রাজা। ০৭৬৭ - ইতালিয়ান পোপ প্রথম পল। ১৩৮৫ - আন্ড্রোনিকস চতুর্থ পালাইওলোগোস, বাইজান্টাইন সম্রাট। ১৫৮৬ - প্রিময টরুবার, স্লোভেনীয় লেখক ও সংস্কারক। ১৫৯৮ - আব্রাহাম অরটেলিউস, ফ্লেমিশ মানচিত্রকর ও ভূগোলবিদ। ১৮৩৬ - জেমস ম্যাডিসন, যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট। ১৮৩৯ - মহারাজা রণজিৎ সিং, পাঞ্জাব কেশরীর রাজা। ১৯১৫ - ভিক্টর ট্রাম্পার, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯১৭ - স্টেফান লুচিয়ান, রোমানিয়ান চিত্রশিল্পী। ১৯৩৬ - আলেকজান্ডার বেরকমান, মার্কিন লেখক ও সমাজকর্মী। ১৯৭২ - প্রশান্ত চন্দ্র মহলানবীশ, ভারতীয় বিজ্ঞানী, পরিসংখ্যানবিদ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। ১৯৭৪ - ভ্যানিভার বুশ, মার্কিন প্রকৌশলী ও বিজ্ঞান প্রশাসক। ১৯৭৫ - রড সেরলিং, মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক। ১৯৮১ - টেরি ফক্স, কানাডিয়ান ক্রীড়াবিদ, মানবহিতৈষী এবং ক্যান্সার গবেষাণা কর্মী। ১৯৮৬ - হাজী মোহাম্মদ দানেশ, অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা। ১৯৯২ - মিখাইল তাল, লাতভীয় দাবাড়ু। ১৯৯৬ - বিশিষ্ট বাঙালি রবীন্দ্র সংগীতশিল্পী নীলিমা সেন। ২০০১ - জোয়ান সিমস, ইংরেজ অভিনেত্রী। ২০০৬ - ফুলরেণু গুহ, পদ্মভূষণ সম্মানে ভূষিত সমাজ সেবিকা ও ভারতের জাতীয় কংগ্রেসের ও রাজ্যসভার সদস্যা। তাপস সেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের বাঙালি আলোকসম্পাত শিল্পী। ২০০৯ - এ. কে. লোহিত দাস, ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ২০১২ - রবার্ট সাবায়টিয়ার, ফরাসি লেখক ও কবি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসম্যাচিং আই মেকআপ এখন ট্রেন্ড : নিমন্ত্রণের সাজে আনুন ভিন্নতা

কলম্বিয়ার সাথে ড্র করে গ্রুপ রানার্সআপ পর্তুগাল

উজবেকিস্তানকে কাঁদিয়ে নকআউটে কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড

যে ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া, সঙ্গী ঘানাও

কেইন-বেলিংহ্যামের দাপটে পানামাকে হারিয়ে গ্রুপ সেরা ইংল্যান্ড

আজ আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

২৮ জুন: ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

উপসাগরীয় অঞ্চলের ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে ইরান

ইরানি হামলার ভয়ে মার্কিন সামরিক ঘাঁটি ইসরায়েলে সরানোর চিন্তা?

বাহরাইনে ইরানের ড্রোন হামলা

ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চাঁচড়া ইউনয়ন কৃষকদলের  কর্মী সভা অনুষ্ঠিত

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

মোরেলগঞ্জে বিএনপির কর্মী সভায় সোমনাথ দে,সাংগঠনিক শক্তি মজবুত করতে ঐক্যের বিকল্প নেই

যশোরে একটি দস্যুতা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

কপিলমুনিতে মহিদুল গাজীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও পথসভা

বিশ্বব্যাংক বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে

দেশের স্বার্থে কেউ দালালি করবেন না : রাশেদ খান

X